চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পারফরম্যান্সের জন্য বিদেশি লিগে কদর বাংলাদেশের ক্রিকেটারদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:17 অপরাহ্ন 30, জুলাই 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে একের পর এক ক্রিকেটার ছুটছেন দেশের বাইরে। সবশেষ আফিফ হোসেন ধ্রুব যোগ হয়েছেন তালিকায়। সাকিব আল হাসান ও লিটন দাসের পর কানাডায় গ্লোবাল টি-টুয়েন্টি লিগ খেলতে যাচ্ছেন বাঁহাতি ব্যাটার।

জাতীয় দলের আরও দুই তরুণ ক্রিকেটার তাওহীদ হৃদয় ও শরিফুল ইসলাম গেছেন লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে। জিম আফ্রো টি-টেন লিগ সফলভাবে শেষ করেছেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। ফিরে কিছুদিন বিশ্রাম নিয়ে জাতীয় দলের অনুশীলনে যোগ দেবেন তারা।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর মতে, বাংলাদেশ দলের ক্রিকেটারদের পারফরম্যান্সের গ্রাফ উপরের দিকে থাকাতেই ডাক আসছে নানা জায়গায় খেলার।

‘অবশ্যই, পারফরম্যান্সের জন্যই খেলোয়াড়দের কদর বাড়ে। পারফরম্যান্স ভালো হচ্ছে, একটা থিতু অবস্থায় খেলোয়াড়রা আছে বলেই ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলোয়াড়রা ডাক পায়। বিপিএলে আরও পারফর্ম করে আমাদের খেলোয়াড়রা আরও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবে। এটা আমাদের ক্রিকেটের বিন্যাসের জন্য ভালো।’

জাতীয় দলের বাইরে থাকা মোহাম্মদ মিঠুন প্লেয়ার্স ড্রাফট থেকে দল পান লঙ্কা প্রিমিয়ার লিগে। গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলছেন টাইগার উইকেটরক্ষক-ব্যাটার। জিম আফ্রো টি-টেন খেলার সময় ডাম্বুলা অরার হয়ে খেলার ডাক পেয়েছিলেন তাসকিন আহমেদ। পরে ডাক পান তাওহীদ হৃদয়, শরিফুল ইসলামও। সবাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র পেলেও তাসকিন আটকে গেছেন ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বিবেচনায়।

বছরের অনেকটা সময় তাসকিনের কাটে চোটের সঙ্গে লড়াই করে। চোটপ্রবণ পেসারকে এশিয়া কাপ ও বিশ্বকাপে পুরোপুরি ফিট পেতে ঝুঁকি নিতে চায় না বিসিবি। যে কারণে তার লঙ্কান লিগে খেলার আবেদনটি রাখা হয়েছে বিবেচনাধীন।

Tags: আফিফটাইগার ক্রিকেটতাসকিনবাংলাদেশ ক্রিকেটবিসিবিমিনহাজুললিটনলিড স্পোর্টসসাকিব
Previous Post

কুয়েত-সৌদির মেয়েদের ‘হার্ট ইমোজি’ পাঠালে যেতে হবে জেলে

Next Post

নেত্রকোনা জেলার স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Next Post
নেত্রকোনা জেলার স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

নেত্রকোনা জেলার স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তারা ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন অর্থবছরের বাজেট ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT