চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়া কাপের দল নিয়ে যা জানালেন প্রধান নির্বাচক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:31 অপরাহ্ন 30, জুলাই 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
প্রধান নির্বাচক সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পাশে দুই সহকারী. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপের পরই বিশ্বকাপ। বড় দুটি আসরের জন্য খেলোয়াড়দের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৩২ জনের প্রাথমিক দলটা ছোট হয়ে আসবে আগামী সপ্তাহেই। বড় মঞ্চের জন্য ফিটনেসে জোর দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। ৩ আগস্ট মিরপুরে ইয়ো ইয়ো টেস্টের মাধ্যমে শুরু হবে কার্যক্রম।

জাতীয় দল গড়া নিয়ে রোববার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। বললেন, ‘আমাদের ফিটনেস ক্যাম্প শুরু হচ্ছে। ৩ তারিখে ইয়ো ইয়ো টেস্ট আছে। আমরা দেখতে চাচ্ছি খেলোয়াড়দের ফিটনেস লেভেলটা কোন পর্যায়ে আছে। একটা মান দেখার জন্য। আমরা ৩২ জন খেলোয়াড় তৈরি করেছি। ওরা ইয়ো ইয়ো টেস্ট করে যাবে। তারপর স্কিল শুরু হবে ৮ তারিখে। এর আগে ৫-৬ তারিখে ২১ বা ২২ জনের একটা দল দেবো। ওরাই স্কিল ট্রেনিং করবে এশিয়া কাপের জন্য।’

মিনহাজুল জানালেন, প্রাথমিক দল মিডিয়ায় প্রকাশ করা হবে না। ২১ থেকে ২২ জনের দল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। সেখান থেকে কয়েকজন স্ট্যান্ডবাই থাকতে পারেন। তাদের তৈরি রাখা হতে পারে বিশ্বকাপের জন্য। জানা গেছে ১৫ জনের বাইরের দুজন ক্রিকেটারকে ভারত বিশ্বকাপে নিয়ে যাওয়া হতে পারে।

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল লন্ডনে আছেন চিকিৎসার কারণে। কোমরের চোট থেকে মুক্তি পেতে দুটি ইনজেকশন পুশ করা হয়েছে তার শরীরে। সুস্থ হয়ে তামিমের ফিরে আসার আশায় রয়েছেন প্রধান নির্বাচক, ‘মেডিকেল থেকে আমরা এখনো কোনো আপডেট পাইনি। আমরা দল তৈরি করার আগে আশা করছি একটা রিপোর্ট পাবো। আশা করছি অবশ্যই সুস্থ হয়ে ফিরে আসবে তাড়াতাড়ি।’

Tags: এশিয়া কাপওয়ানডে বিশ্বকাপ ২০২৩তামিমবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলবিসিবিমিনহাজুল আবেদীনলিড স্পোর্টস
Previous Post

রাইজিং ইয়্যুথ অ্যাওয়ার্ড পেলেন ডাঃ আব্দুল গাফফার প্লাবন

Next Post

কুয়েত-সৌদির মেয়েদের ‘হার্ট ইমোজি’ পাঠালে যেতে হবে জেলে

Next Post
ওয়াটসঅ্যাপ চ্যাটে হার্ট ইমোজি দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েত-সৌদির মেয়েদের 'হার্ট ইমোজি' পাঠালে যেতে হবে জেলে

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পারফরম্যান্সের জন্য বিদেশি লিগে কদর বাংলাদেশের ক্রিকেটারদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT