চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘোষণার আগেই শাকিবের ‘প্যান ইন্ডিয়ান’ ছবি নিয়ে শোরগোল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:36 অপরাহ্ন 28, জুলাই 2023
in বিনোদন
A A
শাকিব খান অ্যাকশন দৃশ্যে, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

কান পাতলেই শোনা যাচ্ছে, প্যান ইন্ডিয়ান ছবি করতে যাচ্ছেন ঢাকাই সুপারস্টার শাকিব খান। যে ছবিটি বাংলা ছাড়াও হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম ভাষায় মুক্তি দেয়া হবে। কোনো রকম অফিশিয়াল ঘোষণা ছাড়াই এমন গুঞ্জনে দুই বাংলায় শোরগোল পড়ে গেছে।

ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’র সাফল্যের মধ্যে শাকিব ভক্তরা এই ছবিটি নিয়ে অন্তর্জালে চর্চায় মেতে উঠেছেন। কেউ লিখছেন, ছবির নাম হতে পারে সাইকোপ্যাথ, আবার কেউ লিখছেন দরদ। তারা বলছেন, দীর্ঘদিনের স্বপ্ন ছিল শাকিবকে বলিউডে দেখা। এবার হয়তো সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।

তবে যে শাকিবকে নিয়ে এতো শোরগোল তিনি এখনও পর্যন্ত এই ছবি নিয়ে টুঁ শব্দও করেননি! বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবকাশ যাপনে আছেন।

এদিকে, শুধু বাংলাদেশ নয়, প্রথমবার শাকিবের প্যান ইন্ডিয়ান ছবি নিয়ে ভারতীয় অনুরাগীদের আগ্রহ তুঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই আগ্রহের ঢেউ আছড়ে পড়ছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া, জুম টিভি থেকে পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকাতেও এ খবর প্রকাশিত হয়েছে।

যেখানে বলা হচ্ছে, বাংলাদেশী সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করতে পারেন বলিউডের শেহনাজ গিল, জেরিন খান, প্রীতি দেসাই অথবা নেহা শর্মা যে কেউ! ছবিটি পরিচালনা করতে যাচ্ছেন অনন্য মামুন। তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, নায়িকার নাম জানাবো কিছুদিন পরে।

”ভারতীয় মিডিয়াতে যেসব নায়িকার নাম বলা হচ্ছে প্রত্যেকের কাছে এই ছবির প্রস্তাব গেছে। যারা নিউজ করেছেন তারা জেনে করেছেন। কোনো ছবির শুটিং কিংবা রিলিজের আগেই এতো হাইপ ওঠা নির্মাতার জন্য খুশীর ব্যাপার। তবে হ্যাঁ এটা সম্ভব হয়েছে আমাদের শাকিবের ভাইয়ের জন্য।”

অনন্য মামুন আরও বলেন, যে কোনো কিছু নতুন উদ্যোগ কিন্তু প্রথম নিয়েছি। যৌথ প্রযোজনা নতুন করে শুরু করে, বাংলাদেশে ভারতীয় ছবি রিলিজ দেয়া সবকিছুই করেছি। এবার শাকিব ভাইকে নিয়ে বড় প্যান ইন্ডিয়ান মুভির প্ল্যান করেছি। যেটা শাকিব ভাই আমেরিকা থেকে দেশে ফিরলেই অফিশিয়াল ঘোষণা দেব। লিখিত চুক্তি হয়নি, তবে মৌখিক কথাবার্তা হয়েছে। তিনি দেশে ফিরে নিজেকে প্রস্তুত করতে হয়তো কিছুদিন সময় নেবেন।

অনন্য মামুন বলেন, বাংলাদেশ নয়, পশ্চিমবঙ্গের এসকে মুভিজ এবং মুম্বাইয়ের বড় একটি প্রডাকশন হাউজ সবাই মিলে যৌথভাবে ছবিটি করছি।

”মুম্বাইয়ের প্রযোজক এবং পরিবেশকরা শাকিব ভাই সম্পর্কে অবগত। তারা জানেন, তিনি দুই বাংলার সুপারস্টার। এ কারণে তাকে নিয়ে আমরা বড় আয়োজনে কাজ করতে যাচ্ছি। সেপ্টেম্বরে ছবির বেশীরভাগ শুটিং হবে ইন্ডিয়ার বানারসে। দীর্ঘদিন প্রি-প্রডাকশনের কাজ করে যাচ্ছি।”

Tags: অনন্য মামুনপ্যান ইন্ডিয়ালিড বিনোদনশাকিব খান
Previous Post

আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু

Next Post

হ্যাকারের কবলে প্রভাসের অফিসিয়াল ফেসবুক!

Next Post
প্রভাসের অফিসিয়াল ফেসবুক হ্যাকের ছবি, হ্যাকারের কবলে পড়া. Channel i News - চ্যানেল আই নিউজ

হ্যাকারের কবলে প্রভাসের অফিসিয়াল ফেসবুক!

সাংস্কৃতিক অঙ্গনে বক্তা ও দর্শকদের উপস্থিতি, বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সংস্কৃতিকর্মীদের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করার আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT