চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলে গেলেন জনপ্রিয় আইরিশ গায়িকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:41 অপরাহ্ন 27, জুলাই 2023
in বিনোদন
A A
প্রসিদ্ধ আইরিশ গায়িকা, সেলিব্রিটি ছবি, জনপ্রিয় শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

মারা গেলেন জনপ্রিয় আইরিশ সংগীতশিল্পী এবং অ্যাকটিভিস্ট শিনেড ও’কনর। তার বয়স হয়েছিল ৫৬ বছর। সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে খবরটি নিশ্চিত করেছে গায়িকার পরিবার।

পারিবারিক বিবৃতিতে বলা হয়েছে, ‘অত্যন্ত দুখের সাথে জানাচ্ছি যে আমাদের প্রিয় শিনেড আর নেই।’ মৃত্যুর কারণ এখনো প্রকাশ্যে আনা হয়নি।

শিনেড ও’কনরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আইরিশ প্রধানমন্ত্রী লিও ভারাদকার। এছাড়াও দেশটির প্রেসিডেন্ট মাইকেল ডি হিগিন্স শোক প্রকাশ করেছেন।

২০১৮ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন শিনেড। নাম পরিবর্তন করে নতুন নাম রেখেছিলেন শুহাদা।

আনন্দিত আইরিশ গায়িকা হাসিমুখে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গত বছর জানুয়ারি মাসে মৃত্যু হয় শিনেডের ১৭ বছরের ছেলে শেনের। তার পর থেকেই মানসিক কষ্টে ভুগছিলেন গায়িকা। সামাজিক মাধ্যমের শেষ পোস্টেও প্রয়াত ছেলের কথাই উল্লেখ করেছিলেন শিনেড।

১৯৮৭ সালে প্রকাশিত ‘দ্য লায়ন অ্যান্ড দ্য কোবরা’ অ্যালবামের ‘ট্রয়’ গানটি সাড়া জাগিয়েছিল শ্রোতাদের মধ্যে। ১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত ‘নাথিং কমপেয়ার্স টু ইউ’ গানটির জন্য বিশ্বজুড়ে জনপ্রিয়তা লাভ করেন শিনেড ও’কনর। ওই বছরের টপ চার্টে জায়গা করে নিয়েছিল গানটি। ক্যারিয়ারে মোট দশটি স্টুডিও অ্যালবাম প্রকাশ করেছেন তিনি।

গান ছাড়াও বিতর্কে ভরা ছিল শিনেডের জীবন। ‘স্যাটারডে নাইট লাইভ’ অনুষ্ঠানে পোপের ছবি ছিঁড়ে প্রবল বিতর্ক তৈরি করেছিলেন গায়িকা। গানের পাশাপাশি নিজের মানসিক স্বাস্থ্য ও সেই সংক্রান্ত লড়াই নিয়ে জনসমক্ষে অনেকবার মুখ খুলেছেন শিনেড। বাইপোলার ডিসঅর্ডার ও পোস্ট ট্রমাটিক স্ট্রেস সিনড্রোমের সঙ্গে তার লড়াই নিয়ে একাধিকবার বিভিন্ন অনুষ্ঠানে কথা বলেছেন।

সূত্র: কইমই

Tags: লিড বিনোদন
Previous Post

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন

Next Post

আয় ও ব্যয় বেড়েছে জাতীয় পার্টির

Next Post
জাতীয় পার্টির লোগো, সবুজ, লাল ও সাদা রঙে ডিজাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

আয় ও ব্যয় বেড়েছে জাতীয় পার্টির

স্বরাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলনে বিভিন্ন মিডিয়ার ক্যামেরা ও মাইক্রোফোন দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ ও বিএনপিকে এখনো সমাবেশের অনুমতি দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT