চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার হামলায় ইউক্রেনে বহু শস্য ধ্বংস, বিশ্ববাজারে বেড়েছে গমের দাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:28 অপরাহ্ন 20, জুলাই 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
বড় শস্যবাহী জাহাজ সমুদ্রে চলাচল করছে, আন্তর্জাতিক বাণিজ্য গুরুত্বপূর্ণ।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়া আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের সাথে করা শস্য চুক্তি থেকে বেরিয়ে গেছে। এই চুক্তির ফলে এতদিন ইউক্রেন কৃষ্ণ সাগরের মাধ্যমে শস্য রপ্তানি করত। শস্য চুক্তিটি খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ ইউক্রেন সূর্যমুখী, ভুট্টা, গম এবং বার্লি রপ্তানিকারকদের মধ্যে বৃহত্তম। সেইসাথে ইউক্রেনের শস্য ভান্ডারে হামলাও করেছে রাশিয়া। এসব কারণে বিশ্ব বাজারে বেড়ে গেছে গমের দাম।

বিবিসি জানায়, রাশিয়া ইউক্রেনের বন্দরগামী জাহাজগুলোকে সম্ভাব্য সামরিক লক্ষ্য হিসেবে বিবেচনা করার পরে বিশ্ব বাজারে গমের দাম তীব্রভাবে বেড়েছে।

স্থানীয় কর্মকর্তার মতে, বুধবার রাতে ইউক্রেনের বন্দর শহর মাইকোলাইভে রাশিয়ার বিমান হামলায় ১৮ জন আহত হয়েছে। ওডেসা বন্দরেও হামলার খবর পাওয়া গেছে।

এই দিকে বুধবার ইউরোপীয় স্টক এক্সচেঞ্জে গমের দাম আগের দিনের থেকে ৮ দশমিক ২ শতাংশ বেড়ে টন প্রতি প্রায় ৩১ হাজার টাকা হয়েছে। তাছাড়া ভুট্টার দাম বেড়েছে ৫ দশমিক ৪ শতাংশ। স্থানীয় সময় বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রে গমের দাম বেড়েছে ৮ দশমিক ৫ শতাংশ যা ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর থেকে সর্বোচ্চ।

ইউক্রেনের কৃষিমন্ত্রী মাইকোলা সোলস্কি বলেছেন, হামলার কারণে ৬০ হাজার টন শস্য ধ্বংস হয়েছে এবং শস্য রপ্তানি অবকাঠামোর উল্লেখযোগ্য অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি রাশিয়াকে ইচ্ছাকৃতভাবে শস্য রপ্তানি করা অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার এবং খাদ্য সংকটে থাকা দেশগুলোকে ঝুঁকির মধ্যে ফেলার জন্য অভিযুক্ত করেছেন। তিনি কৃষ্ণ সাগর অঞ্চলের অন্যান্য দেশগুলোকে পণ্যবাহী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে।

এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনীয় বন্দরের দিকে যাওয়া সমস্ত জাহাজকে সামরিক লক্ষ্য হিসেবে বিবেচনা করা হবে। এই ধরণের জাহাজগুলো কিয়েভের পক্ষে যুদ্ধে জড়িত হিসেবে ভাবা হবে।

Tags: ইউক্রেনগমগমের দামরাশিয়াশস্য রপ্তানি
Previous Post

মুগদা ও মহাখালী হাসপাতাল থেকে ডেঙ্গুর পরিস্থিতি

Next Post

সাফজয়ী মেয়েদের পারফরম্যান্সে প্রভাব ফেলেছে ‘ঘটনাপ্রবাহ’

Next Post
চ্যানেল আই অনলাইন অফিসের সামনে ব্যক্তি ও সবুজ গাছের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সাফজয়ী মেয়েদের পারফরম্যান্সে প্রভাব ফেলেছে ‘ঘটনাপ্রবাহ’

অপুর ছবি, হাস্যোজ্জ্বল মুখ, সুন্দর পোশাক, সংবাদ শো. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিবের নাম নিয়ে কথা বললেই আপনি ভাইরাল: অপু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT