চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিদের লিগ থেকে সৌদি লিগকে ‘বেশি ভালো’ বললেন রোনালদো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:27 পূর্বাহ্ন 18, জুলাই 2023
in ফুটবল, স্পোর্টস
A A
রোনালদো সৌদি লিগে খেলছেন, ফুটবল মাঠে হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

একসময় ইউরোপের ক্লাবগুলোতে দাপিয়ে বেড়াতেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। দুই মহাতারকার কেউই এখন নেই ইউরোপে। এমাসে বিশ্বজয়ী মেসি যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ইন্টার মিয়ামিতে। গতবছর রোনালদো পাড়ি জমিয়েছেন সৌদি আরবে প্রো লিগের ক্লাব আল নাসেরে। রোনালদো এবার তুলনা টানলেন লিগ দুটি নিয়ে। সিআর সেভেনের মতে, যুক্তরাষ্ট্রের থেকে সৌদি প্রো লিগই ভালো।

ক্লাব প্রীতি ম্যাচে লা লিগার সেল্টা ভিগোর কাছে সোমবার রাতে ৫-০তে হেরেছে রোনালদোর আল নাসের। ম্যাচের পর পর্তুগিজ মহাতারকার দিকে প্রশ্ন যায়, মেজর লিগ সকারে খেলার কোনো ইচ্ছা আছে কিনা। জবাবে বলেছেন, ‘না।’

‘আমি শতভাগ নিশ্চিত যে, ইউরোপীয় ক্লাবে আর ফিরছি না। আমার বয়স এখন ৩৮। এমনকি ইউরোপীয় ফুটবলেও আগের সেই জৌলুস নেই। একমাত্র প্রিমিয়ার লিগ সবার চেয়ে আলাদা এবং অন্যসব লিগ থেকে অনেক এগিয়ে।’

‘যুক্তরাষ্ট্রের চেয়ে সৌদি আরবের লিগ অনেক ভালো। সৌদি লিগে এসে আমি অন্য খেলোয়াড়দের পথ সহজ করে দিয়েছি। এখন অনেক তারকা খেলোয়াড়ই এখানে আসছে।’

৩৮ বর্ষী রোনালদো ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে দ্বিতীয় দফায় যাওয়ার পর গত জানুয়ারিতে রেকর্ড বেতনে যোগ দেন আল নাসরে।

সিআর সেভেনের পর বেশ কয়েকজন তারকা ফুটবলার যোগ দিয়েছেন সৌদি লিগে। করিম বেনজেমা, মার্সেলো ব্রোজোভিচ, এনগোলো কন্তে এবং রবের্তো ফিরমিনোসহ বেশ কয়েকজন নাম লিখিয়েছেন সৌদি প্রো লিগের বিভিন্ন ক্লাবে।

মাসের শুরুতে আল নাসেরে যাওয়ার পর সোমবার রোনালদোর সঙ্গে মাঠে নেমেছিলেন ইন্টার মিলানের সাবেক খেলোয়াড় ব্রোজোভিচ। যদিও সেল্টার সঙ্গে হার ঠেকাতে পারেনি আল নাসের।

Tags: আল-নাসেরএমএলএসমিয়ামিমেসিযুক্তরাষ্ট্ররোনালদোলিড স্পোর্টসসৌদি প্রো লিগ
Previous Post

কুয়েতে হিজরি নববর্ষ উপলক্ষে ৪ দিনের সরকারি ছুটি

Next Post

স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে ঢাকা-১৭ উপনির্বাচনে হামলা প্রসঙ্গ

Next Post
যুক্তরাষ্ট্রের সরকারি ভাষণে প্রেসিডেন্টের মুখোমুখি প্রেস ব্রিফিং. Channel i News - চ্যানেল আই নিউজ

স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে ঢাকা-১৭ উপনির্বাচনে হামলা প্রসঙ্গ

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের ছবি, ঢাকায় অবস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাকাতকে চিনে ফেলায় বাবা-ছেলেকে কুপিয়ে আহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT