চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটে আচরণবিধি ভেঙে জরিমানা আফগান কোচ-খেলোয়াড়ের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:15 অপরাহ্ন 17, জুলাই 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
আফগান ক্রিকেট দলের কোচ ও খেলোয়াড়ের ছবি, সিলেটে আচরণবিধি ভাঙার ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিসির আচরণবিধির ধারা-১ ভেঙে জরিমানার মুখে পড়েছেন আফগানিস্তানের প্রধান কোচ জোনাথন ট্রট এবং পেস-অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। সিলেটে বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার দিনে দ্বিতীয় টি-টুয়েন্টিতে বিধিভঙ্গের ঘটনায় জড়ান দুজনে।

ট্রট ও ওমরজাইয়ের ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সাথে তাদের নামের পাশে একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। গত ২৪ মাসের মধ্যে আচরণবিধি ভাঙার এটাই প্রথম ঘটনা তাদের।

ট্রট খেলোয়াড় এবং খেলোয়াড় সম্পর্কিত আইসিসি’র আচরণবিধির ২.৮ ধারা লঙ্ঘন করেছেন, যা ‘আন্তর্জাতিক ম্যাচের সময় একজন আম্পায়ারের সিদ্ধান্তে ভিন্নমত দেখানো’ বিষয়টিতে বর্ণিত রয়েছে। বৃষ্টি থামার পর আম্পায়ারদের মাঠ পরিদর্শনের সময় ঘটনাটি ঘটান তিনি। আম্পায়ারদের সিদ্ধান্তে দ্বিমত জানান সাবেক ইংলিশ তারকা।

পেস-অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইয়ের বিরুদ্ধে আইসিসি’র ২.৫ ধারা ভাঙার অভিযোগ ওঠে। আইসিসি’র এ ধারাও খেলোয়াড় এবং খেলোয়াড় সম্পর্কিত, যেখানে ‘ভাষা, ক্রিয়া বা এমন অঙ্গভঙ্গি ব্যবহারের কথা বলা হয়েছে যা ব্যাটারকে আউট করার পর আক্রমণাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।’

ওমরজাইয়ের ঘটনা দ্বিতীয় ইনিংসের ১৫তম ওভারে। টপঅর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়কে আউট করার পর তার দিকে তেড়ে যান এবং তাকে ‘বের হয়ে যাওয়ার’ অনুপযুক্ত ইঙ্গিত করেন।

ম্যাচ শেষে আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ তাদের বিরুদ্ধে এ জরিমানা আরোপ করেন। ঘটনায় দুজনই তাদের দোষ স্বীকার করে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

মাঠ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও তানভীর আহমেদ, তৃতীয় আম্পায়ার মাসুদুর রহমান ও চতুর্থ কর্মকর্তা গাজী সোহেল অভিযোগ গঠন করেন ম্যাচের পর।

Tags: আফগানিস্তানওমরজাইতানভীরনিয়ামুরবাংলাদেশমাসুদলিড স্পোর্টসসিলেটসৈকতসোহেলহৃদয়
Previous Post

কায়রোতে ভবন ধসে ৯ জন নিহত 

Next Post

আইস্ক্রিনে সরাসরি মেয়েদের ফুটবল বিশ্বকাপ, স্পিকারের অভিনন্দন

Next Post
মেয়েদের ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

আইস্ক্রিনে সরাসরি মেয়েদের ফুটবল বিশ্বকাপ, স্পিকারের অভিনন্দন

ঢাকা-১৭ আসনে নির্বাচিত আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ আলী আরাফাতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-১৭ আসনে নির্বাচিত আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT