চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জবি কর্মচারিকে মারধর, হকার আটক

রিদুয়ান ইসলাম by রিদুয়ান ইসলাম
8:47 অপরাহ্ন 13, জুলাই 2023
in - সেমি লিড, শিক্ষা
A A
জবি কর্মচারিকে মারধর, হকার আটক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রিদুয়ান ইসলাম: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক কর্মচারিকে মারধরের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী কর্মচারির নাম ইব্রাহীম শেখ। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অফিস সহায়ক এবং কর্মচারি সমিতির সাবেক সাধারণ সম্পাদক। এ ঘটনায় অভিযুক্ত এক হকারকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকের সামনে এই ঘটনা ঘটে। এঘটনায় মো. শাহিন নামের এক হকারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আহত ওই কর্মচারীকে চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকে ফুটপাতের এক দোকানের সামনে বিশ্ববিদ্যালয়ের ইব্রাহীম শেখ নামের কর্মচারিকে মারধর করতে দেখে দৌঁড়ে যান তারা। মারধররত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মচারিরা তাকে উদ্ধার করে আনেন। পরে অভিযুক্ত মো. শাহিন নামের ওই হকারকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা ধরে প্রক্টর অফিসে নিয়ে আসে।

ভুক্তভোগী ইব্রাহীম শেখ জানান, আমি তিনদিন আগে ফুটপাতের ওই দোকান থেকে একটি গ্যাসের চুলার লাইটার কিনেছিলাম। কিন্তু বাসায় যাওয়ার পর দেখি সেটা নষ্ট। পরে সেদিনই ফেরত নিয়ে এসে পরিবর্তন করে দিতে বলি। কিন্তু তার কাছে আর কোনো লাইটার না থাকায় সেটা দিতে পারেনি। টাকা ফেরত চাইলে পরে দিবে বলে জানায়। পরে আমি অন্য দোকান থেকে আরেকটি লাইটার কিনে আনি। তিন দিনে তিনবার পাওনা টাকা ফেরত চাইতে গেলেও ফেরত দেয়নি। আজ বিকেলে ফেরত চাইতে গেলে সে প্রথমে লাঠি নিয়ে আমার ওপর হামলা করে মারধর করে। পরে আমি প্রতিহত করতে গেলে সে দোকানে থাকা বটি নিয়ে আমার ওপর বারবার হামলা করে। আমি কোনোক্রমে প্রাণে বেঁচে যাই। পরে আমার সহকর্মীরা আমাকে উদ্ধার করে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল জানান, ‘আমাদের এক কর্মচারি মো. শাহিন নামের এক হকার মারধর করেছে। আহত কর্মচারিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটকে করে পুলিশে সোপর্দ করা হয়েছে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক হাসান মাতুব্বর জানান, ‘ঘটনাটি সূত্রাপুর থানার আওতাধীন হওয়ায় আমরা অভিযুক্তকে আটক করে সূত্রাপুর থানায় পাঠিয়েছি। সেখানে আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে।’

Tags: জগন্নাথ বিশ্ববিদ্যালয়
Previous Post

রেকর্ড গড়ে ১০০ মিটারের সেমিতে ইমরানুর

Next Post

সৌম্যর অলরাউন্ড জ্বলে ওঠাও ঠেকাতে পারল না হার

Next Post
বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা মাঠে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌম্যর অলরাউন্ড জ্বলে ওঠাও ঠেকাতে পারল না হার

বৈরী আবহাওয়ায় কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইটের জন্য প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে বৈরী আবহাওয়ায় দু’ঘণ্টা পর নামল ফ্লাইট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT