চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাওরে নিখোঁজের ৪২ ঘণ্টা পর শ্রমিকের মরদেহ উদ্ধার

এস কে রাসেল by এস কে রাসেল
2:01 অপরাহ্ন 12, জুলাই 2023
in কিশোরগঞ্জ, জনপদ
A A
নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার, হাওর এলাকায় উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের ইটনা হাওরে নিখোঁজের ৪২ ঘণ্টা পর কার্গো শ্রমিক মুসলিম উদ্দিন (৫০) এর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মুসলিম উদ্দিন সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ত্রিপুরা গ্রামের মান্নান মিয়ার ছেলে। তিনি পাথর বোঝাই কার্গো জাহাজের শ্রমিক হিসেবে কাজ করতেন।

বুধবার (১২ জুলাই) সকাল ৯টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। এ সব তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারি।

জানা গেছে, সিলেট থেকে পাথরবোঝাই করে একটি কার্গো ময়মনসিংহের নান্দাইলের তারেরঘাট এলাকায় যাচ্ছিলেন। পথে সোমবার সন্ধ্যা ৭টায় কিশোরগঞ্জের ইটনার হাজারিকান্দা হাওরের তৌফিক পল্লীর সামনের এলাকায় মুসলিম উদ্দিন পানিতে তলিয়ে নিখোঁজ হন। নিখোঁজের ৪২ ঘণ্টা পর আজ বুধবার সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় চার কিলোমিটার দূরে এলংজুড়ি কাকটেঙ্গুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারি জানিয়েছেন, সোমবার (১০ জুলাই) সন্ধ্যায় পাথরবোঝাই কার্গো জাহাজ ইটনা উপজেলার হাজারিকান্দা হাওরের তৌহিদ পল্লীর সামনের এলাকায় আটকে যায়। আটকে যাওয়া ওই কার্গো জাহাজটি ওই স্থান থেকে ছাড়াতে হাওরে নামেন শ্রমিক মুসলিম উদ্দিন। জাহাজটি ছাড়িয়ে উঠার সময় তিনি তলিয়ে যান। এ ঘটনার খবর পেয়ে মঙ্গলবার (১১ জুলাই) সকাল ৮টা থেকে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি লিডার আমিনুর রহমানের নেতৃত্বে ডুবুরি কবির হোসেন ও বিদ্যা সাগর উদ্ধার অভিযান পরিচালনা বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ইটনা পুলিশের কাছে হস্তান্তর করেন।

 

Tags: কিশোরগঞ্জ
Previous Post

ক্রেতাদের জন্য স্বস্তির বাজারদর নিয়ে হাজির সুপারশপ ‘স্বপ্ন’

Next Post

৫৬ বর্ষী ফুটবলারের সঙ্গে পর্তুগালের ক্লাবের নতুন চুক্তি

Next Post
বয়স ৫৬ বছর হলেও ফুটবল খেলোয়াড়ের মতো ফিট পর্তুগালের ক্লাবের সঙ্গে চুক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

৫৬ বর্ষী ফুটবলারের সঙ্গে পর্তুগালের ক্লাবের নতুন চুক্তি

মার্কিন প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন করছে, বাংলাদেশে শরণার্থী পরিস্থিতি পর্যবেক্ষণ. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রতিনিধি দল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT