চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার মাস পর পিএসজির অনুশীলনে নেইমার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:01 অপরাহ্ন 11, জুলাই 2023
in ফুটবল, স্পোর্টস
A A
নেইমার পিএসজির অনুশীলনে ব্যস্ত, ফুটবল খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গোড়ালির চোটে গত ফেব্রুয়ারি থেকে মাঠের বাইরে নেইমার। এরমধ্যেই চলতে থাকে ব্রাজিলিয়ান তারকার পিএসজি ছাড়ার আলোচনা। খবর এসেছিল, নেইমারকে ছেড়ে দিতে ইচ্ছুক ফরাসি ক্লাবটিও। সব আলোচনা ছাপিয়ে পিএসজিতে থাকার ইঙ্গিতই মিলেছে সেলেসাও ফরোয়ার্ডের থেকে। চার মাস পর নেইমার ফিরেছেন মাঠে, যোগ দিয়েছেন ক্লাবের অনুশীলনে।

কাতার বিশ্বকাপে ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন নেইমার। সেরে যাওয়ায় পিএসজির হয়ে খেলেছেনও কয়েকটি ম্যাচ। ফেব্রুয়ারিতে আবারও চোট পান ব্রাজিলিয়ান তারকা। অস্ত্রোপচার করাতে হয়। পিএসজি ফরোয়ার্ড পরে দীর্ঘ সময় থাকলেন মাঠের বাইরে।

মৌসুমপূর্ব অনুশীলন শুরু করেছে পিএসজি। অনুশীলন মাঠে অন্য খেলোয়াড়দের সঙ্গে ছিলেন নেইমার। পিএসজির প্রকাশিত ভিডিওতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে দেখা গেছে। আগামী ২৫ জুলাই আল নাসেরের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠেও দেখা যেতে পারে নেইমারকে।

২০১৭ সালে বার্সেলোনা থেকে পিএসজিতে আসেন নেইমার। ফরাসি জায়ান্টদের জার্সিতে এখন পর্যন্তখেলেছেন ১৭৩ ম্যাচ। গোল করেছেন ১১৮টি, করিয়েছেন ৭৭টি। ক্লাবটির সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ রয়েছে তার।

Tags: নেইমারপিএসজিব্রাজিললিড স্পোর্টস
Previous Post

উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণার পর স্থগিত

Next Post

কুবিতে সিনিয়র পরিচয়ে ব্যাচমেটকে র‍্যাগিং

Next Post
কুবি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দৃশ্য, মূল ভবন ও গাছপালা সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

কুবিতে সিনিয়র পরিচয়ে ব্যাচমেটকে র‍্যাগিং

শ্রমিকনেতা শহিদুলের ছবি, বাংলাদেশে একটি খামার বা গাছের পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘শ্রমিকনেতা শহিদুল হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে নিতে চায় বিএনপি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT