চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রকাশ্যে রাজ-রাহুলের দ্বন্দ্ব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:59 অপরাহ্ন 05, জুলাই 2023
in বিনোদন
A A
রাজ-রাহুলের মধ্যে প্রকাশ্যে দ্বন্দ্ব দেখা গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতার তারকা নির্মাতা রাজ চক্রবর্তী। সদ্যই প্রকাশিত হয়েছে তার আসন্ন ছবি ‘আবার প্রলয়’ এর ট্রেলার! যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মন্তব্য করে রীতিমত শোরগোল ফেলে দিয়েছেন অভিনেতা রাহুল ব্যানার্জী। 

ট্রেলার নিয়ে কী মন্তব্য করেছেন রাহুল? ‘আবার প্রলয়’এর ট্রেলার প্রকাশিত হওয়ার পর এই অভিনেতা রাজকে খোঁচা দিয়ে লেখেন- ‘যে একদা কপি করিত, সে আজও কপি করে। শুধু তামিল ছেড়ে স্যাক্রেড গেমসের পঙ্কজ ত্রিপাঠির লুক কপি করে। এটাই যা…।’

রাজের ব্লকবাস্টার ছবি ‘চিরদিনই তুমি যে আমার’ এর মাধ্যমে সিনেমায় পা রাখেন রাহুল। সেই পরিচালককে নিয়েই এম আক্রমণ করে সমালোচনার শিকার অভিনেতা। এ বিষয়ে কলকাতার একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে রাহুল বলেন, ‘আমি ইঙ্গিত করিনি, আমি রাজকে উদ্দেশে করেই বলেছি। লোকে বলছে আমি যার সঙ্গে শুরু করেছি তাকে নিয়ে এ-সব কেন বললাম! সবার প্রথম কথা, যদি শুরু করেও থাকি, তাহলেও যেটা কপি সেটা তো কপিই।’

এরপরই রাজের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ তুলেন রাহুলের। তিনি বলেন, ‘লোকের স্মৃতি তো খুব কম, আমি মনে করিয়ে দিচ্ছি। ২০০৮-এর আগস্টে আমাদের ছবি (চিরদিনই তুমি যে আমার) রিলিজ করে। ২০০৯-এর জানুয়ারি মাসে বাংলার সর্বাধিক প্রচারিত দৈনিকে রাজ সাক্ষাৎকার দেন এবং বলেন- রাহুল একটা অসৎ ছেলে। রাহুল খুব খারাপ একটা মানুষ। আমি ভবিষ্যতে ওকে কোনও কাজ তো দেবই না। আমি চাইব না ওকে কেউ নিক- এটা উনি বলেন। আমার বাবা তখন বেঁচে। উনি খুব আঘাত পান। ওই সংবাদপত্র সবার বাড়িতে যায়, সবার সামনে উনি আমাকে অসৎ বলে দিলেন!”

এখানেই থামেননি রাহুল বলেন, ‘সেই ঘটনার পর ১৫ বছর আমি ইন্ডাস্ট্রিতে টিকে রয়েছি। আর যাই হোক আমাকে অন্যকেউ অসৎ বলেনি। অনেক পরিচালক আমাকে বহুবার কাস্ট করেছেন। আমি নিজেকে প্রতিষ্ঠিত করেছি নিজের চেষ্টায়। ১৫ বছর ধরে কেউ ঘি খেতে পারে না। এখন আর চিরদিনের হাওয়ায় রাহুল ভেসে বেড়াচ্ছে না’।

রাজের সেই সাক্ষাৎকারের পর অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন বলেও জানান রাহুল। সেই সময়ে নবাগত অভিনেতা ছিলেন। অবসাদে খারাপ কিছুও করে ফেলতে পারতেন! এমন আশঙ্কার কথাও বলেন তিনি। বলেন,“আমি যদি গ্রামের একটা ছেলে হতাম, এই শহরে একা এসে স্ট্রাগল করতাম, আমার যা ডিপ্রেশন হয়েছিল সেই সময়। যদি আমার বাবা-মা পাশে না থাকত, প্রিয়াঙ্কা পাশে না থাকত তাহলে এই শহরে একটা সুশান্ত সিং রাজপুত হতে পারত।”

ব্যক্তিগতভাবে এই ব্যাপারে কেন কখনও রাজের সঙ্গে কথা বলেননি রাহুল? এমন প্রশ্নে সেই সাক্ষাৎকারে রাহুল জানান,“রাজ যা বলেছেন তা তো ৮ কোটি মানুষ পড়েছে, তাই ব্যক্তিগতভাবে ক্ষমা চাইলেও সেটা বদলে যাবে না।”

Tags: অভিনয়কলকাতাচিরদিন তুমি যে আমার’টলিউডপ্রিয়াঙ্কারাজ চক্রবর্তীসিনেমা
Previous Post

বৃষ্টির আগে স্পিন আসতেই এলোমেলো বাংলাদেশ

Next Post

সমর্থকদের হামলায় রক্তাক্ত অলিম্পিকজয়ী ব্রাজিলিয়ান মিডফিল্ডার

Next Post
অলিম্পিকজয়ী ব্রাজিলিয়ান ফুটবলারের রক্তাক্ত জামা. Channel i News - চ্যানেল আই নিউজ

সমর্থকদের হামলায় রক্তাক্ত অলিম্পিকজয়ী ব্রাজিলিয়ান মিডফিল্ডার

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও অন্যান্য নেতারা ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে এসসিওভুক্ত দেশগুলোর শীর্ষ সম্মেলন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT