চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইধিকা এখন সবার প্রিয়তমা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:59 অপরাহ্ন 05, জুলাই 2023
in বিনোদন
A A
অভিনেত্রী ইধিকা ও তার প্রেমিকের রোমান্টিক দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের দিন থেকে দেশের ১০৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’। ছবিটি দর্শকের মধ্যে উন্মাদনা তৈরী করেছে। দর্শকের তুমুল প্রশংসা পাচ্ছেন শাকিব! তার লুক, পরিণত অভিনয়- সবকিছুই এখন আলোচনায়। পাশাপাশি আলোচনার কেন্দ্রে আছেন ‘প্রিয়তমা’র মধ্য দিয়ে প্রথমবার সিনেমায় পা রাখা কলকাতার ইধিকা পাল!

সিনেমা হল থেকে বের হয়ে দর্শক শাকিবের পাশাপাশি ইধিকার অভিনয় নিয়েও আলাদা করে বলছেন। মায়াবি ইধিকার প্রেমে পড়েছেন সকলে! কলকাতায় থাকলেও দর্শকের এসব উন্মাদনা চোখ এড়ায়নি ইধিকার। দূর থেকেই সবকিছুই পর্যবেক্ষণ করছেন তিনি। তাইতো দর্শকের প্রতি কৃতজ্ঞতা জানাতে মঙ্গলবার নিজের পেজ থেকে লাইভে আসেন এই নবাগতা!

আধুনিক পোশাক পরা যুবতী নারী, শহুরে পরিবেশে স্টাইলিশ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ মূলত পরশু ছিলো ইধিকার জন্মদিন। এবারের জন্মদিনটি তার জন্য এমনিতেই ছিলো বিশেষ! কারণ তার অভিনীত মুক্তি পাওয়া প্রথম সিনেমা নিয়ে দর্শকের হুড়োহুড়ি, জন্মদিনে এরচেয়ে বড় উপহার আর কী হতে পারে! অসংখ্য মানুষের পক্ষ থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা! কৃতজ্ঞতা জানাতেই মঙ্গলবার রাতে লাইভে আসেন তিনি।

কথা প্রসঙ্গে বাংলাদেশের দর্শকের উদ্দেশে ইধিকা বলেন, ‘প্রিয়তমাকে আপনারা এতো ভালোভাবে গ্রহণ করেছেন, এতো ভালোবাসা দিয়েছেন- তারজন্য সকলকে ধন্যবাদ। প্রিয়তমা অনেক ভালোবাসা পেয়েছে, এখনও পাচ্ছে- আশা রাখবো আগামি দিনে আরও অনেক অনেক ভালোবাসা আপনারা দেবেন।’

সবাইকে প্রিয়তমা দেখার আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন,“যারা এখন অবধি ‘প্রিয়তমা’ দেখেছেন, রিভিউ জানিয়েছেন- তাদের সকলেকে ধন্যবাদ। আর যারা এখনও প্রিয়তমা দেখেননি, তারা অবশ্যই আপনার নিকটবর্তী সিনেমা হলে নিজের পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব- এবং অবশ্যই নিজের প্রিয়তমাকে সঙ্গে নিয়ে ছবিটি দেখুন। আশা করি আপনারা নিরাশ হবেন না।”

একজন পুরুষ হাসছেন, পাশে একজন মহিলা দাঁড়িয়ে আছেন, উভয়ই সুন্দর পোশাক পরেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ
‘প্রিয়তমা’ ছবির একটি দৃশ্য

এসময় লাইভে কয়েকটা মন্তব্য পড়তে যান ইধিকা। যেখানে প্রায় সবাই নায়িকাকে প্রিয়তমা বলে সম্বোধন করেন। এ বিষয়টিকে নোটিশ করে ইধিকা বলেন, “সবাই আমাকে প্রিয়তমা বলে সম্বোধন করছেন, এটা আমার ভীষণ ভালো লাগে। আমিতো এখন বাংলাদেশের প্রিয়তমা হয়ে উঠেছি, আশা করি বাংলাদেশের প্রিয়তমা হয়ে থাকবো।”

Tags: অভিনয়ইধিকাকলকাতাপ্রিয়তমাবাংলাদেশভারতলিড বিনোদনশাকিব খানসিনেমাহিমেল আশরাফ
Previous Post

শেরপুরে চাঞ্চল্যকর বউ-শাশুড়ি খুনের মামলায় ফাঁসির রায়

Next Post

ঘুমন্ত মা ও শিশু পুত্রকে পিটিয়ে হত্যা

Next Post
নিহত মা ও শিশুর জন্য শোকপ্রকাশ, ঘটনাস্থলে পুলিশ ও পরিবার. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘুমন্ত মা ও শিশু পুত্রকে পিটিয়ে হত্যা

শীতল জলাধারে শিশুরা জলকেলি করছে, গরমের মধ্যে শান্তির মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

৩ জুলাই ছিল বিশ্বের সবচেয়ে উষ্ণতম দিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT