চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩২০ বছর পর বন্ধ হলো বিশ্বের সবচেয়ে পুরানো সংবাদপত্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:14 অপরাহ্ন 01, জুলাই 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
প্রাচীন সংবাদপত্রের দুটি কপি, পুরানো সংবাদপত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

৩২০ বছর পর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে প্রকাশিত পত্রিকা ‘উইনার জেইতুং’ বন্ধ হয়ে গেছে। সংবাদপত্রটি বিশ্বের সবচেয়ে পুরানো ছাপা পত্রিকা।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, উইনার জেইতুং মুদ্রণ পণ্য হিসাবে অলাভজনক ঘোষণা করা হয়েছে। তবে পত্রিকাটির অনলাইন সংস্করণ চালু করা হবে এবং একটি মাসিক মুদ্রণ সংস্করণ প্রকাশ করা হবে। ১৭০৩ সালের ৮ আগস্ট যাত্রা শুরু করা পত্রিকাটি গতকাল শুক্রবার (৩০ জুন) তাদের সর্বশেষ ছাপা সংস্করণটি প্রকাশ করে।

চলতি বছরের এপ্রিলে দেশটির সরকার একটি নতুন আইন করে যেখানে পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশের বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়। ফলে ‘অফিসিয়াল গ্যাজেট’ হিসেবে যে দায়িত্ব পত্রিকাটি পালন করত তা শেষ হয়ে যায়। এতে করে পত্রিকাটির আয়ের রাস্তাও বন্ধ হয়ে যায়।

এর আগে আইনটি পাশ হবার পর পত্রিকাটির আয় প্রায় ১ কোটি ৮০ লাখ পাউন্ড বা বাংলাদেশি টাকায় ২৭৪ কোটি টাকা কমে যায়। এতে বাধ্য হয়ে কর্তৃপক্ষ ৬৩ কর্মীকে ছাঁটাই করে। এই ছাঁটাইয়ের পর পত্রিকাটির এডিটরিয়ালের লোকবল ৫৫ থেকে মাত্র ২০ জনে নেমে আসে। এতকিছু করার পরও লাভজনক না হওয়ায় এটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

পত্রিকাটিকে ১৮৫৭ সালে অস্ট্রিয়ার সম্রাট প্রথম ফ্রাঞ্জ জোসেফ সরকারি মালিকানায় নিয়ে আসেন। জাতীয়করণের পর থেকেই সরকারের পক্ষ থেকে গ্যাজেট আকারে সংবাদপত্রটিতে চাকরির বিজ্ঞপ্তি ও অফিসিয়াল নোটিশ ছাপানো হতো। এইসব বিজ্ঞাপন থেকেই পত্রিকাটির বেশিরভাগ আয় হতো। একইসাথে সংবাদও প্রকাশিত হতো।

উইনার জেইতুং বন্ধ হয়ে যাওয়ার পর জার্মান পত্রিকা হিসিমার আলগেমেইন জেইতুংকে বিশ্বের সবচেয়ে পুরোনো পত্রিকা হিসেবে ধরা হচ্ছে। এই পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় ১৭০৫ সালে।

Tags: পত্রিকাসংবাদপত্র
Previous Post

ঈদের ছুটি শেষে খুলছে অফিস-আদালত

Next Post

প্রতিপক্ষের আঘাতে মুক্তিযোদ্ধা নিহত

Next Post
ইসলামপুর থানার প্রধান প্রবেশদ্বার, পুলিশ ও সাধারণ মানুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিপক্ষের আঘাতে মুক্তিযোদ্ধা নিহত

অভিনেত্রী চমৎকার অভিনয়ে মনোযোগ আকর্ষণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২২ ঘণ্টায় ‘পুনর্জন্ম’র অন্তিম পর্বের ভিউ ৩০ লাখ!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT