চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোরবানি ঈদে ঘরোয়া প্রস্তুতি

নুসরাত তওরীন আহমেদ by নুসরাত তওরীন আহমেদ
9:46 অপরাহ্ন 27, জুন 2023
in লাইফস্টাইল
A A
গরু, কোরবানি ঈদে ঘরোয়া প্রস্তুতির জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বছর ঘুরতে না ঘুরতেই চলে এসেছে ঈদুল আজহা। কোরবানির মাংস কাটাকাটি থেকে ভাগাভাগি। এরপর শুরু হয় অতিথি আপ্যায়ন। সারা দিন কেটে যায় এমন নানা ব্যস্ততায়। ঈদের দিন ব্যস্ততার চাপ কমাতে কিছু কাজ আগে থেকে গুছিয়ে রাখলে বাড়তি ঝামেলায় আর পড়তে হয় না।

কী কী কাজ আগে থেকেই গুছিয়ে রাখতে পারেন আসুন জেনে নেই:

কোরবানি মানেই রান্নাবান্না আর রান্না মানেই মশলা। মশলা বাটা খুব একটা সহজ কাজ নয়। তাই ঈদের আগেই রান্নায় যে মসলাগুলো ব্যবহার করবেন তা পাটায় বেটে কিংবা ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিন। এতে করে ঈদের দিন রান্না করার সময় আপনার অর্ধেক কাজের ঝামেলা কমে যাবে।

কোরবানি মাংস প্রস্তুত করার জন্য মাংসের গুঁড়ো ও কাটা অংশ. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার ফ্রিজের পরিছন্নতা। কোরবানির মাংস যেহেতু ফ্রিজে রাখবেন সেই ক্ষেত্রে এখন থেকেই ফ্রিজ পরিষ্কার করে রাখা দরকার। শুধু প্রয়োজনীয় জিনিসই ফ্রিজে রাখুন।

একজন নারী রেফ্রিজারেটর পরিষ্কার করছেন, স্বাস্থ্যকর জীবনযাত্রার জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের দিন যেহেতু রান্না ঘরেই বেশি কাজ হবে, সেই ক্ষেত্রে রান্না ঘর আগে থেকেই পরিস্কার করে রাখুন। সাথে গুছিয়ে রাখুন রান্নায় ব্যবহারিত প্রয়োজনীয় সামগ্রী। যেন ঈদের দিন ব্যস্ততায় রান্নার সময় জিনিস পত্র খুঁজে পেতে সময় না লাগে।

ঈদে যেহেতু বাজার করার প্রয়োজন পরে সেজন্য প্রয়োজনীয় জিনিস সামগ্রীর যেমন, আলু, পিঁয়াজ , রসুন , কাঁচা মরিচ, লবণ, মশলা ইত্যাদি একটি লিস্ট করে ফেলুন। লিষ্ট অনুযায়ী বাজার করে আগে থেকে গুছিয়ে রাখুন।

তাজা সবজি ও ফলমূলের বাজার, বাংলাদেশি বাজারের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার চলে আসি অতিথি আপ্যায়নে। বাড়িতে অতিথি এলে তাদের যেসব থালা বাসনে খাবার পরিবেশন করবেন তা আগে থেকেই পরিষ্কার করে রাখুন। বাসাকে সুন্দর গুছিয়ে রাখতে,বাসার আনাচে কানাচের ধুলোবালি ঝেড়ে পরিষ্কার করে নিন। এছাড়া ঘরের জিনিসপত্র যেমন খাবার টেবিল, আসবাপত্র, চাদর, পর্দা, সোফার কাভার সব কিছু এখনই পরিষ্কার করে ফেলুন।

 

এতো কিছুর পর নিজের খেয়াল রাখাটাও তো জরুরী? ঘরে বসেই নিতে পারেন ত্বকের যত্ন। এছাড়া নিজেকে হাইড্রেট্রেড রাখতে প্রচণ্ড গরমে কাজের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন।

 

কোরবানির কাজে ব্যবহৃত দা, ছুরি এবং বটিতে আগে থেকেই ধার দিয়ে নিন। অতিরিক্ত ধার না দেয়াই ভালো যেন কাজ করার সময় হাত কেটে না যায়।

কোরবানির ঈদে পরিচ্ছন্নতার বিষয়ে বিশেষ নজর রাখা প্রয়োজন। এসময় পশুর রক্ত ও বর্জ্য জমে দুর্গন্ধ হওয়াটা সাধারণ। তাই এসব বর্জ্য পরিষ্কারের ব্যবস্থা করে রাখা ভালো। ঘরে ব্লিচিং পাউডার, জীবাণুনাশক পাউডার কিনে রাখুন।

Tags: ঈদুল আযহাযা করবেন
Previous Post

দেশের মানুষের খুশির জন্য জিততে চান জামাল

Next Post

স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

Next Post
শ্রীলঙ্কার ক্রিকেট দল স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

প্রিয়মনের পাড়ায় ক্যাসিনো নিয়ে আলোচনা করছে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যাসিনো খেলে ১৫০০ ডলার জিতেছিলাম: নিরব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT