চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:00 অপরাহ্ন 27, জুন 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
শ্রীলঙ্কার ক্রিকেট দল স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে দারুণ খেলছে স্কটল্যান্ড। নিজেদের প্রথম তিন ম্যাচেই পেয়েছে জয়ের স্বাদ। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে লড়াইটা ছিল শ্রীলঙ্কার বিপক্ষে। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে হেরেছে লঙ্কানদের বিপক্ষে। ফলে চার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার সিক্সে পা রেখেছে লঙ্কানবাহিনী। দিনের আরেক ম্যাচে টানা তিন হারের পর আরব আমিরাতের বিপক্ষে জয় পেয়েছে আয়ারল্যান্ড। 

আসরে ‘বি’ গ্রুপে লড়েছিল শ্রীলঙ্কা, স্কটল্যান্ড,  ওমান, আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত। চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে সুপার সিক্স নিশ্চিত করেছে শ্রীলঙ্কা, তিন জয়ে রানার্সআপ হয়ে স্কটল্যান্ড। দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় দল হিসেবে ওমান। বাদ পড়েছে আয়ারল্যান্ড ও আরব আমিরাত। এক জয়ে আইরিশেদের পয়েন্ট ২, আর চার হারে আরব আমিরাতের পয়েন্ট শূন্য।

বুলাওয়েতে টস জিতে লঙ্কানদের আগে ব্যাটে পাঠায় স্কটল্যান্ড। ব্যাটে নেমে স্কটিশ বোলারদের তোপে বেগ পেতে হয়েছিল শ্রীলঙ্কার। ৪৯.৩ ওভারে ২৪৫ রানে সবকটি উইকেট হারিয়ে শেষ করে ইনিংস। ব্যাট হাতে ৮৫ বলে ৭৫ রান করেন পাথুম নিশাঙ্কা। ৬৫ বলে ৬৩ রান করেন চারিথ আশালঙ্কা। বাকীদের কেউ করতে পারেননি উল্লেখযোগ্য রান।

স্কটিশদের হয়ে চারটি উইকেট নিয়েছেন ক্রিস গ্রিভস। মার্ক ওয়াট নিয়েছেন তিনটি। এছাড়া ক্রিস সোল নেন ২টি উইকেট।

জবাবে নেমে ১৬৩ রানে গুটিয়ে যায় স্কটল্যান্ড। ব্যাট হাতে উল্লেখযোগ্য রান করেছেন ক্রিস গ্রিভস। ৪১ বলে ৫৬ রানের ইনিংস খেলেছেন তিনি। ৩৮ বলে ২৯ রান করেছেন ক্রিস্টোয়ার ম্যাকব্রিড। এছাড়া বাকীদের কেউই করতে পারেননি উল্লেখযোগ্য রান।

লঙ্কানদের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন মাহেশ থিকসানা, ভানিদু হাসারাঙ্গা নেন দুটি উইকেট।

নগরীর অন্যমাঠে আরব আমিরাতের বিপক্ষে টস হেরে আগে ব্যাটে নামে আয়ারল্যান্ড। পল স্টার্লিং এর সেঞ্চুরিতে নির্ধারিত ওভার শেষে ৪ উইকেটে সংগ্রহ করে ৩৪৯ রান। ১৩৪ বলে ১৬২ রান করেন স্টার্লিং। এছাড়া ৮৮ বলে ৬৬ রান করেন অ্যান্ডি বালবির্নে, ৩৩ বলে ৫৭ রান করেন হ্যারি টেক্টর। আমিরাতের হয়ে তিনটি উইকেট নিয়েছেন সঞ্চিত শর্মা।

জবাবে নেমে ৩৯ ওভারে ২১১ রানে গুটিয়ে যায় আরব আমিরাত। উল্লেখযোগ্য রান করেন মোহাম্মদ ওয়াসিম (৩২ বলে ৪৫), সঞ্চিত শর্মা (৫৪ বলে ৪৪) ও বাসিল হামিদ (৫২ বলে ৩৯)। আইরিশদের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন কার্টিস ক্যাম্পের, জর্জ ডর্করেল, অ্যান্ডি ম্যাকব্রিনে ও জশ লিটল।

Tags: আয়ারল্যান্ডআরব আমিরাতলিড স্পোর্টসশ্রীলঙ্কাস্কটল্যান্ড
Previous Post

কোরবানি ঈদে ঘরোয়া প্রস্তুতি

Next Post

ক্যাসিনো খেলে ১৫০০ ডলার জিতেছিলাম: নিরব

Next Post
প্রিয়মনের পাড়ায় ক্যাসিনো নিয়ে আলোচনা করছে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যাসিনো খেলে ১৫০০ ডলার জিতেছিলাম: নিরব

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের নেতৃত্বে সেনাবাহিনী গৃহযুদ্ধ থেকে রাশিয়াকে রক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গৃহযুদ্ধ থেকে রাশিয়াকে বাঁচিয়েছে সেনাবাহিনী: পুতিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT