চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালদ্বীপের বিপক্ষে জয়কে ‘বড় অর্জন’ বলছেন ক্যাবরেরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:05 অপরাহ্ন 25, জুন 2023
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের কোচ ক্যাবরেরা মাঠে প্রশংসা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১৭ মিনিটে বক্সের বাইরে থেকে মালদ্বীপ ফরোয়ার্ড হামজার শটে পরাস্ত হন গোলরক্ষক আনিসুর রহমান জিকো। পিছিয়ে পড়েও এলোমেলো হয়ে যায়নি বাংলাদেশ। আক্রমণাত্মক শুরু করা জামাল ভুঁইয়ারা প্রথমার্ধেই ঘুরে দাঁড়ান। দ্বিতীয়ার্ধে দাপটের শেষে মালদ্বীপকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৩ এর লড়াইয়ে দ্বীপ রাষ্ট্রটির বিপক্ষে জয়কে ‘বড় অর্জন’ হিসেবে দেখছেন বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাবরেরা।

ভারতে বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বাংলাদেশ লড়েছে র‌্যাঙ্কিংয়ে ৩৮ ধাপ এগিয়ে থাকা মালদ্বীপের বিপক্ষে। হারিয়েছে ৩-১ গোলে। স্মরণীয় জয়ে গোল তিনটি এনেছেন রাকিব, তারিক কাজী ও শেখ মোরসালিন। মালদ্বীপের হয়ে একমাত্র গোলটি করেছেন হামজা। জয়ে সেমিফাইনালের আশা ভালোভাবেই টিকিয়ে রেখেছে লাল-সবুজের দল।

এবারের সাফে বি-গ্রুপে খেলছে বাংলাদেশ। গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে লেবাননের বিপক্ষে লড়ে হেরেছে ২-০ গোলে। সেরা চারে খেলতে মালদ্বীপকে হারানোর বিকল্প ছিল না। ২৮ জুন গ্রুপপর্বে শেষ ম্যাচে ভুটানকে হারাতে পারলে কোনো সমীকরণ ছাড়াই বাংলাদেশের মিলবে সেমিতে খেলার টিকিট।

জয়ের পর শিষ্যদের প্রশংসা করেছেন কোচ ক্যাবরেরা। বলেছেন, ‘বড় অর্জন। আমাদেরকে অবশ্যই ম্যাচটা জিততে হতো। প্রতিপক্ষ অনেক শক্তিশালী। প্রথম গোলটা হজম করার পর ম্যাচটা কঠিন হয়ে পড়েছিল। তবে আমার ছেলেরা দারুণ খেলেছে ম্যাচে ফেরার জন্য। তাদের উপর আস্থা রেখেছি। এবার আশা করি সেমিফাইনাল নিশ্চিত করতে পারবে তারা। আমাদের আরও একটা ফাইনাল আছে, ভুটানের বিপক্ষে। তাদের বিপক্ষেও ভালো খেলতে হবে।’

ম্যাচে বাংলাদেশের তৃতীয় গোলটি করেছেন শেখ মোরসালিন। তার প্রশংসায় পঞ্চমুখ ক্যাবরেরা, ‘মোরসালিন এক অসাধারণ প্রতিভা। সে তার ক্লাবে খুবই ভালো খেলছে। সেখানে ভালো পরিবেশও পাচ্ছে। এখনও তার পরিণত হতে সময় লাগবে। তবে আজ মোরসালিন খুবই ভালো খেলেছে। তার ফিটনেস ভালো। ভালো একজন ফুটবলার হওয়ার অনেক গুণই আছে।’

Tags: ক্যাবরেরাজামালতারিকবাংলাদেশমালদ্বীপমোরসালিনরাকিবলিড স্পোর্টসহামজা
Previous Post

ঈদযাত্রায় ট্রাফিক পুলিশ বিভাগের বিশেষ নির্দেশনা

Next Post

দুই নবজাতককে হত্যা করে বছর ধরে ফ্রিজে রেখেছিল মা!

Next Post
নিরাপত্তা কর্মীরা একটি ভবনের বাইরে অবস্থান করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই নবজাতককে হত্যা করে বছর ধরে ফ্রিজে রেখেছিল মা!

প্রধানমন্ত্রীর ভাষণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

বেতন বাড়ানো হচ্ছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের, ঘোষণা প্রধানমন্ত্রীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT