চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেতন বাড়ানো হচ্ছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের, ঘোষণা প্রধানমন্ত্রীর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:26 অপরাহ্ন 25, জুন 2023
in বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রীর ভাষণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানো হচ্ছে বলে জাতীয় সংসদে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপৎকালীন বিবেচনায় মূল বেতনের ৫% বিশেষ প্রণোদনা দিতে অর্থমন্ত্রীকে অনুরোধ করেন তিনি।

রোববার (২৫ জুন) জাতীয় সংসদে বাজেট বিষয়ক আলোচনায় প্রধানমন্ত্রী এ তথ্য জানান। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারি কর্মচারী যারা আছেন, তাদের বিশেষ বেতন হিসেবে মূল বেতনের ৫ শতাংশ এ আপৎকালীন সময়ে প্রদানের বিষয়টি বিবেচনার করার জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। মাননীয় অর্থমন্ত্রী আশা করি, এ বিষয়টি গ্রহণ করবেন। আমরা ৫ শতাংশ মূল বেতন বিশেষ প্রণোদনা হিসেবে তাদের দেবো।’

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং অর্থনীতির উন্নয়নে সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা এ সময় প্রধানমন্ত্রী তুলে ধরেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আজকে উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা পেলাম, আওয়ামী লীগ যদি ক্ষমতায় না আসে এটা বাস্তবায়ন করবে কে? আমাকে একটা লোক দেখান, যে করতে পারবে; নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করবে; একটি মানুষ দেখান। সেরকম কোনো নেতৃত্ব আপনারা যদি দেখাতে পারেন, আমার কোনো আপত্তি নেই।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি শুধু এটুকু বলবো, এখানে ভয়ের কিছু নেই। সময়ে সময়ে সমস্যা তো আসেই। এ সমস্যা দেখে ঘাবড়ালে চলবে না। এটা মোকাবেলা করতে হবে।’

সবাইকে অভয় দিয়ে শেখ হাসিনা বলেন, ‘সময়ে সময়ে কালো মেঘ দেখা যায়। কথায় বলে ‘মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। হারাশশীর হারা হাসি অন্ধকারে ফিরে আসি’।’

তিনি আরও বলেন, ‘আমরা জানি, উন্নয়নশীল দেশ হিসেবে দেশকে উন্নত করতে হলে, আমাদেরই দরকার। তাই জনগণকে এটিই বলবো, বার বার আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন, দেশের সেবা করতে পেরেছি বলে আজকে আমরা দেশটাকে এই উন্নয়নের ধারায় নিয়ে আসতে পেরেছি। দারিদ্র্যের হার কমাতে পেরেছি। আজকে বেকারত্বের সংখ্যা মাত্র তিন ভাগ।’

শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা আমাদের দেশ দিয়ে গেছেন, এই দেশকে উন্নত সমৃদ্ধ করা, এটাই আমাদের লক্ষ্য। আজকে আমরা অনেক দূর এগিয়ে গেছি। উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্ব দরবারে বিজয়ী জাতি বাঙালি মাথা উঁচু করেই চলবে।’

Tags: বেতন বাড়লসংসদে প্রধানমন্ত্রী
Previous Post

দুই নবজাতককে হত্যা করে বছর ধরে ফ্রিজে রেখেছিল মা!

Next Post

১১ মাসে দেশে রেমিট্যান্স এসেছে প্রায় ২ হাজার কোটি ডলার

Next Post
বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্সের গুরুত্ব বোঝাতে ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

১১ মাসে দেশে রেমিট্যান্স এসেছে প্রায় ২ হাজার কোটি ডলার

চ্যানেল আই অনলাইন এর সংবাদ সম্মেলনে বক্তা ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

১০০ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা দিলেন বাণিজ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT