চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে শাকিবে মুগ্ধ আলমগীর-রুনা লায়লা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:01 অপরাহ্ন 22, জুন 2023
in বিনোদন
A A
আলমগীরের শুভেচ্ছা বার্তা শাকিবের জন্য, সোশ্যাল মিডিয়ায় প্রশংসা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই বাংলার সিনেপ্রেমী মানুষের মধ্যে সাড়া ফেলে দিয়েছে ‘প্রিয়তমা’য় শাকিব খানের বৃদ্ধ বয়সী লুকটি! সব মহলে প্রশংসিত শাকিবের এই লুক নিয়ে এবার মুগ্ধতা প্রকাশ করলেন শোবিজ অঙ্গনের দুই কিংবদন্তী ও তারকা দম্পতি আলমগীর এবং রুনা লায়লা।

গত দুদিন ধরে চলচ্চিত্র ও নাটকের অধিকাংশ তারকাই শাকিবের লুকের প্রশংসা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। নায়ক, প্রযোজক ও নির্মাতা আলমগীরকেও ছুঁয়ে গেছে শাকিবের এই লুক। তিনিও নিজের ফেসবুকে পোস্ট করেন প্রিয়তমায় শাকিবের লুকটি। ক্যাপশনে লেখেন, ‘ওয়েলডান শাকিব, তোমার জন্য অনেক শুভকামনা ও দোয়া।’

আলমগীরের সেই পোস্টে মন্তব্য করেছেন উপমহাদেশের বিখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। তিনি মন্তব্যে লেখেন, ‘ব্রাভো, ওয়েলডান। আমার পছন্দের অভিনেতাদের একজন সে। তার জন্য অনেক শুভকামনা।’

আলমগীরের সেই পোস্টে কালজয়ী ছবি ‘গুড্ডি’র নির্মাতা সালাউদ্দিক জাকি লিখেছেন, ‘শাকিব অভিনয়ে এবার আরও মনোযোগ দাও, দোয়া রইলো।’

টানা একমাস শুটিংয়ের মাধ্যমে ইতোমধ্যে শেষ হয়েছে ছবির শুটিং। বুধবার ছবিটি সেন্সর ছাড়পত্রও পেয়েছে। আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত রোম্যান্টিক অ্যাকশন ধাঁচের মৌলিক গল্পের সিনেমা ‘প্রিয়তমা’। এর কাহিনী প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ।

শাকিব ছাড়াও ছবিতে অভিনয় করছেন ইধিকা পাল, শহিদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডনসহ অনেক।

Tags: আলমগীরইধিকা পালএলিনা শাম্মীডনরুনা লায়লালিড বিনোদনশহিদুজ্জামান সেলিমশাকিব খানসিনেমা
Previous Post

প্রার্থিতা ফিরে পেয়েছেন হিরো আলম

Next Post

আওয়ামী লীগের ভোট চুরির দরকার নেই: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী ভাষণে, বইয়ের সামনে বসে, পত্রিকা ও ফুলের সঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের ভোট চুরির দরকার নেই: প্রধানমন্ত্রী

বাগানে সুন্দর পাইন গাছের ছবি, গাছের মূল্য উল্লেখ করা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাছের দাম ৫ লাখ ৫০ হাজার টাকা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT