চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজার সেঞ্চুরিতে বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয় জয় জিম্বাবুয়ের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:08 অপরাহ্ন 20, জুন 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
জিম্বাবুয়ে ক্রিকেটার বিশ্বকাপ বাছাইয়ে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম ম্যাচে নেপালকে ৮ উইকেটে হারায় জিম্বাবুয়ে। দ্বিতীয় ম্যাচেও ধরে রাখল জয়ের ধারা। নেদারল্যান্ডসের দেয়া তিনশতাধিক রানের লক্ষ্য তারা টপকায় ৫৫ বল হাতে রেখে। সিকান্দার রাজার ঝড়ো সেঞ্চুরিতে ডাচদের হারিয়েছে ৬ উইকেটে। দিনের আরেক ম্যাচে ৬ উইকেট হাতে রেখে যুক্তরাষ্ট্রকে হারিয়েছে নেপাল।

হারারেতে টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটে পাঠায় জিম্বাবুয়ে। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ৩১৫ রানের সংগ্রহ পায় ডাচবাহিনী। জবাবে ব্যাটে নেমে ৪০.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে স্বাগতিক দল।

নগরীর আরেকটি মাঠে টস জিতে যুক্তরাষ্ট্রকে ব্যাটে পাঠায় নেপাল। কারান কেসি ও গুলসান ঝা’র দুর্দান্ত বোলিংয়ে ৪৯ ওভারে ২০৭ রানে থামে যুক্তরাষ্ট্রের ইনিংস। জবাবে নেমে ৪২ বল বাকী থাকতেই ৬ উইকেটের জয় নিশ্চিত করে নেপাল।

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটে নেমে ৩১৫ রানের সংগ্রহ পায় নেদারল্যান্ডস। ব্যাট হাতে উজ্বল ছিলেন তিনি জন- বিক্রমজিৎ সিং (১১১ বলে ৮৮), ম্যাক্স উড (৬৭ বলে ৫৯) ও স্কট এডওয়ার্ডস (৭২ বলে ৮৩)। এছাড়া সাকিব জুলফিকার অপরাজিত ছিলেন ৩১ বলে ৩৪ রান করে।

জিম্বাবুয়ের হয়ে চারটি উইকেট নেন সিকান্দার রাজা। রিচার্ড এনগারাভা নেন দুটি উইকেট।

জবাবে নেমে ব্যাটারদের দৃঢ়তায় জয় পায় স্বাগতিক দল। সেঞ্চুরি করেছেন সিকান্দার রাজা। ৫৪ বলে ১০২ রান করে অপরাজিত ছিলেন। শন উইলিয়ামস করেন ৫৮ বলে ৯১ রান, ক্র‌েইগ আরভিন ৪৮ বলে ৫০ রান ও জয়লর্ড গাম্বি করেন ৫৫ বলে ৪০ রান।

ডাচদের হয়ে দুটি উইকেট নেন সারিজ আহমেদ। বাস ডে লেডে ও বিক্রমজিৎ সিং নেন একটি করে উইকেট।

নেপাল ক্রিকেট দল জিম্বাবুয়ের বিরুদ্ধে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অপর ম্যাচে নেপালের বিপক্ষে শায়ান জাহাঙ্গীরের অপরাজিত ৭৯ বলে ১০০ রানের ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ২০৭ রানের সংগ্রহ পায় যুক্তরাষ্ট্র। শায়ান ছাড়া ব্যাটারদের মধ্যে দুই অঙ্কের ঘর স্পর্শ করেছেন মাত্র তিনজন- সুশান্ত মোদোনি (৭১ বলে ৪২), গাজানান্দ সিং (৪১ বলে ২৬) ও জেসি সিং (২৫ বলে ১২)। বাকী ব্যাটাররা ছিলেন ব্যর্থ।

নেপালের হয়ে চারটি উইকেট নেন কারান কেসি। গুলসান ঝা নেন তিনটি। দিপেন্দ্র সিং ফেরান দুই ব্যাটারকে। ললিত রাজবংশী নেন একটি উইকেট।

জবাবে নেমে বিম শার্কির অপরাজিত ১১৪ বলে ৭৭ রানের ইনিংসে ৬ উইকেটের জয় পায় নেপাল। ব্যাট হাতে উল্লেখযোগ্য রান করেছেন- কুশল ভুরটেল (৫৪ বলে ৩৯) ও দিপেন্দ্র সিং (৩২ বলে ৩৯)। বাকী ব্যাটাররা আলো ছড়াতে পারেননি।

যুক্তরাষ্ট্রের হয়ে একটি করে উইকেট নেন সৌরভ নেত্রাভালকার, নসতুস কিঞ্জিগি, নিসর্গ প্যাটেল ও স্টেভেন টেইলর।

Tags: জিম্বাবুয়েনেদারল্যান্ডসনেপালযুক্তরাষ্ট্ররাজালিড স্পোর্টস
Previous Post

ডেঙ্গুতে হাসপাতালে ৩৩৪

Next Post

এমবিবিএস ভর্তিতে অটোমেশনের পরিবর্তে আগের নিয়ম চায় ‘বিপিএমসিএ’

Next Post
ছাত্রছাত্রীরা এমবিবিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এমবিবিএস ভর্তিতে অটোমেশনের পরিবর্তে আগের নিয়ম চায় ‘বিপিএমসিএ’

বিশাল সংখ্যক পরীক্ষার্থী জাবি ক্যাম্পাসে ফলের জন্য অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাবি ভর্তি পরীক্ষার ৫ ইউনিটের ফল প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT