চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিব ভক্তের পাগলামি নিয়ে নাটক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:15 অপরাহ্ন 21, জুন 2023
in বিনোদন
A A
নাটকের প্রচারে শাকিব ভক্তের পাগলামি দেখাচ্ছেন অভিনেতা ও অভিনেত্রীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশ-বিদেশে ছড়িয়ে আছে সুপারস্টার শাকিব খানের লাখও ভক্ত! তাকে নিয়ে সেইসব ভক্তদের বিভিন্ন রকম পাগলামি প্রায়ই চোখে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তেমন এক ডাই হার্ট ফ্যানের পাগলামির গল্প নিয়ে নির্মিত হলো নাটক ‘শাকিব খান লাভার’!

বর্ণ নাথের পরিচালনায় এ নাটকে শাকিব খানের ডাই হার্ট ফ্যানের চরিত্রে অভিনয় করেছেন জামিল হোসেন। আরও আছেন অলংকার চৌধুরী, হারুন অর রশিদ (বান্টি ভাই) প্রমুখ। মঙ্গলবার দুপুরে জামিল ‘শাকিব খান লাভার’ নাটকের একটি পোস্টার প্রকাশ করেছেন ফেসবুকে।

যেখানে দেখা যাচ্ছে শাকিব খানের ‘নাকাব’ ও ‘ভালোবাসা আজকাল’ ছবির পোস্টার, আছে নবাব এলএলবি ছবির একটি দৃশ্য! নাটকের গল্পে দেখা যাবে, শাকিব খানের লাখ লাখ পাগল ভক্তের মধ্যে একজন পাগল ভক্ত আছে যিনি সেলুনের কাজ করেন। তার সেলুন এবং নিজের ঘরে শাকিব খানের ছবি পোস্টারে ভর্তি!

সে শাকিব খান ছাড়া কিছুই বোঝে না, তার জীবনের স্বপ্ন থাকে একবার শাকিব খানকে ছুঁয়ে দেখবে। সেই গ্রামে একদিন একজন ডিরেক্টর শুটিং করতে যান। তখন শাকিব খানের সেই পাগলের ভক্তের সঙ্গে পরিচয় হয় ডিরেক্টরের। তার প্ররোচনায় পড়ে শাকিব খানের সঙ্গে পরিচিত ও সখ্যতা গড়তে পারবে জেনে নাটকীয় ঘটনার ফাঁদে পড়ে সেই ভক্ত।

জামিল চ্যানেল আই অনলাইনকে বলেন, ভক্তরা তার প্রিয় তারকাকে পেতে অনেক সময় বাটপারদের ফাঁদে পা দেয়। ভক্ত ভালোবেসে যদি কারো ফাঁদে পা দেয় তাহলে সেই সুপারস্টারের কোনো দোষ থাকে না। আমাদের ইন্ডাস্ট্রিতেও এমন মাঝেমধ্যে হয়। ভক্তরা যেন প্রতারিত না হয় সেইদিক থেকেও এই কাজটি একটি ইতিবাচকতা ছড়াতে পারে।

জামিল আরও বলেন, আমি জীবনে প্রথম সিনেমা পিএ কাজল পরিচালিত ‘ভালোবাসা আজকাল’-এ শাকিব ভাইয়ের সঙ্গে অভিনয় করেছিলাম। এজন্য তিনি আমার কাছে ইমোশনের জায়গায় আছেন সবসময়। তাছাড়া আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে সুপারস্টার বলতে শাকিব খান একজনই আছেন।

জামিল জানান, এজন্যই ‘শাকিব খান লাভার’ কাজটি করা। তার অগণিত ফ্যান ফলোয়ার্স সম্পর্কে কমবেশী সবাই অবগত। আশা করছি কাজটি ভালো হবে। ‘শাকিব খান লাভার’ এই নাটকটি প্রচার হবে বৃহস্পতিবার (২২ জুন) জামিলস জু ইউটিউব চ্যানেলে।

Tags: জামিল হোসেননাটকলিড বিনোদনশাকিব খানসিনেমা
Previous Post

কল সংক্রান্ত নতুন ফিচার যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ

Next Post

স্মার্ট কর্মসংস্থান মেলায় সিভি দেখে চাকরি দেবেন জেলা প্রশাসক

Next Post
প্রেস কনফারেন্সে জেলা প্রশাসকের উপস্থিতি, আলোচনা ও সিভি দেখার প্রক্রিয়া।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্মার্ট কর্মসংস্থান মেলায় সিভি দেখে চাকরি দেবেন জেলা প্রশাসক

বাংলাদেশে নির্মিত সাড়ে তিনশ মিলিয়ন ডলারের টিকা উৎপাদন কেন্দ্রের প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

সাড়ে তিনশ মিলিয়ন ডলারের টিকা উৎপাদন কেন্দ্র হচ্ছে বাংলাদেশে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT