চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনাকে ইউক্রেনের প্রধানমন্ত্রীর ফোন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:37 অপরাহ্ন 19, জুন 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
শেখ হাসিনা ও ইউক্রেনের প্রধানমন্ত্রী ফোনে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল। কথোপকথনের সময় দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে শেখ হাসিনার সঙ্গে কাজ করার বিষয়ে তার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

বাসস সুত্রে এ খবর জানা যায়।

ইউক্রেন থেকে খাদ্যশস্য নির্বিঘ্নে পরিবহনের বিষয়ে তার আশাবাদ ব্যক্ত করে শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ চায় অবিলম্বে বিদ্যমান যুদ্ধ বন্ধ হবে যাতে বিশ্বের ‘রুটির ঝুড়ি’ হিসেবে পরিচিত ইউক্রেন থেকে খাদ্যশস্য সহজেই খাদ্য ঘাটতির দেশগুলোতে পাঠানো যায়।

বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতিসংঘের নেতৃত্বে ‘ব্ল্যাক সি ক্রপস ইনিশিয়েটিভ’-এর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন এবং এই ধরনের উদ্যোগের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানিয়েছেন। এ প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, আগামী দিনেও এ ধরনের মহৎ পদক্ষেপ অব্যাহত থাকবে।

ডেনিস শ্যামিহাল আন্তর্জাতিক অঙ্গণে, বিশেষ করে জাতিসংঘ এবং অন্যান্য ফোরামে ইউক্রেনের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ জাতিসংঘের উদ্দেশ্য ও নীতি অনুযায়ী সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল।

প্রধানমন্ত্রী সব বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধানের আহ্বান জানিয়ে বলেন, এই নীতিটি সর্বজনীনভাবে অনুসরণ করা উচিত। তিনি চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সাধারণ মানুষ ও শিশুদের প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেন।

শেখ হাসিনা উল্লেখ করেন, শান্তির নীতিতে বিশ্বাসী বাংলাদেশের অভ্যুদয়ও যুদ্ধের মধ্য দিয়ে, কিন্তু যুদ্ধ কোনো পক্ষের জন্য কল্যাণ বয়ে আনে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের কথোপকথন শেষে ডেনিস শ্যামিহালের সুস্বাস্থ্য কামনা করেন।

Tags: প্রধানমন্ত্রী শেখ হাসিনারাশিয়া-ইউক্রেন যুদ্ধ
Previous Post

বড় জয়ে বিশ্বকাপ বাচাই শুরু শ্রীলঙ্কার

Next Post

‘প্রধানমন্ত্রীকে অবশ্যই পদত্যাগ করতে হবে’

Next Post
‘প্রধানমন্ত্রীকে অবশ্যই পদত্যাগ করতে হবে’

‘প্রধানমন্ত্রীকে অবশ্যই পদত্যাগ করতে হবে’

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সরকার দেশ চালাতে পুরোপুরি ব্যর্থ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT