চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড় জয়ে বিশ্বকাপ বাচাই শুরু শ্রীলঙ্কার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:07 অপরাহ্ন 19, জুন 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
শ্রীলঙ্কার ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৩ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ বাচাইপর্ব বড় জয় দিয়ে শুরু করেছে শ্রীলঙ্কা। নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছে ১৭৫ রানে। দিনের আরেক ম্যাচে আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে ওমান।

জিম্বাবুয়ের বুলাওয়াতে টস হেরে ব্যাটে নেমে ৬ উইকেটে ৩৫৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে নেমে ১৮০ রানে থামে আরব আমিরাতের ইনিংস। অন্যদিকে নগরীরর অপর আরেকটি মাঠে টস হেরে আগে ব্যাটে নেমে ৭ উইকেটে ২৮১ রান সংগ্রহ করে আয়ারল্য়ান্ড। জবাবে নেমে ১১ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে ওমান।

আরব আমিরাতের বিপক্ষে লঙ্কান ব্যাটাররা ছিলেন অনবদ্য। পঞ্চাশের বেশি রান করেছেন চার ব্যাটার- পাথুম নিশাঙ্কা (৭৬ বলে ৫৭), দিমুথ করুণারত্নে (৫৪ বলে ৫২), কুশাল মেন্ডিস (৬৩ বলে ৭৮) ও সাদিরা সামারাবিক্রম (৬৪ বলে ৭৩)। ২৩ বলে ৪৮ রানে অপরাজিত ছিলেন চারিথ আশালঙ্কা, ১২ বলে ২৩ রানে ভানিদু হাসারাঙ্গা। ব্যাট হাতে ব্যর্থ ছিলেন দাসুন শানাকা ও ধনঞ্জয় ডে সিলভা।

আমিরাতের হয়ে সর্বোচ্চ দুই উইকেট নিয়েছেন আলি নাসের।

জবাবে ব্যাটে নেমে শুরুটা ভালো করলেও হাসারাঙ্গার সামনে কুপোকাত হয়ে আমিরাত ব্যাটাররা। হাসারাঙ্গা ফেরান ৬ ব্যাটারকে। ৮ ওভার বল করে রান খরচ করেন মাত্র ২৪টি। আমিরাতের হয়ে দুই অঙ্কের ঘর স্পর্শ করেছেন চার ব্যাটার- মোহাম্মদ ওয়াসিম (৪৮ বলে ৩৯), ব্রিট্টিয়া অরভিন্দ (৫৫ বলে ৩৯), রমিজ শাহজাদ (৪৩ বলে ২৬) ও আলি নাসের (৩২ বলে ৩৪)। এছাড়া বাকী সবাই ছিলেন ব্যর্থ।

বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

অপর ম্যাচে ওমানের বিপক্ষে জর্জ ডর্করেলের ৮৯ বলে ৯১ রানের অপরাজিত ইনিংস ও হ্যারি টেক্টরের ৮২ বলে ৫২ রানের ইনিংসে ৭ উইকেটে ২৮১ রানের সংগ্রহ পায় আয়ারল্যান্ড। ওমানের হয়ে দুটি করে উইকেট নেন বিলাল খান ও ফয়েজ বাট।

জবাবে নেমে ক্যশপ প্রজাপতির ৭৪ বলে ৭২ রান, আকিব ইলিয়াসের ৪৯ বলে ৫২ রান, জিসান মাকসুদের ৬৭ বলে ৫৯ রান ও মোহাম্মদ নাদিমের অপরাজিত ৫৩ বলে ৪৬ রানের ইনিংসে জয় নিশ্চিত করে ওমান।

আইরিশদের হয়ে দুটি করে উইকেট নেন জশ লিটল ও মার্ক অ্যাডাইর।

Tags: আয়ারল্যান্ডআরব আমিরাতওমানলিড স্পোর্টসশ্রীলঙ্কাহাসারাঙ্গা
Previous Post

পারেদেস-রোমেরোর গোলে ইন্দোনেশিয়াকে হারাল আর্জেন্টিনা

Next Post

শেখ হাসিনাকে ইউক্রেনের প্রধানমন্ত্রীর ফোন

Next Post
শেখ হাসিনা ও ইউক্রেনের প্রধানমন্ত্রী ফোনে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনাকে ইউক্রেনের প্রধানমন্ত্রীর ফোন

‘প্রধানমন্ত্রীকে অবশ্যই পদত্যাগ করতে হবে’

‘প্রধানমন্ত্রীকে অবশ্যই পদত্যাগ করতে হবে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT