চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রিয়তমা’য় অ্যাকশন অবতারে ঝড় তুললেন শাকিব!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:49 অপরাহ্ন 17, জুন 2023
in বিনোদন
A A
শাকিব খান অ্যাকশন দৃশ্যে, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘প্রিয়তমা’ নামের সাথে রোমান্টিক মেজাজ লেপ্টে থাকলেও ঢাকাই সুপারস্টার শাকিব খান দেখা দিলেন পুরোপুরি অ্যাকশন অবতারে!

শনিবার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে হিমেল আশরাফ পরিচালিত ঈদে মুক্তির প্রতীক্ষায় থাকা ছবি ‘প্রিয়তমা’র ফার্স্ট লুক!

৩০ সেকেন্ডের লুকটি শাকিবের ফ্যান পেইজ ও এসকে ফিল্মসের ইউটিউবে আসার সঙ্গে সঙ্গে অনলাইনে রীতিমত ঝড় তোলে।

বাতাসে উড়ছে লম্বা চুল, মুখ ঢাকা অ্যাশ রঙের কাপড়ে, পরনে জিন্স জ্যাকেট, শেষে চাক্কু ছুঁড়ে মারলেন! এমন অ্যাকশন অবতারেই দেখা গেল তাকে।

শাকিব খানের ভক্তরা এই লুকটি দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন ফেসবুকে। ভক্তরা বলছেন, ৩০ সেকেন্ডের এই টিজারে শাকিবের উপস্থিতি রহস্য বাড়িয়েছে। তারা অধীর আগ্রহে ‘প্রিয়তমা’ দেখার অপেক্ষায় আছেন।

ইতোমধ্যে শেষ হয়েছে প্রিয়তমা’র শুটিং। এরমধ্যে সিনেমা হল বুকিং এজেন্ট থেকে শুরু করে হল মালিকদের আগ্রহের তুঙ্গে থাকা এ ছবি ‘চড়া মূল্যে’ হল বুকিং চলছে।

পরিচালক হিমেল আশরাফ জানান, শাকিব খানের লুক ও ছবির হাইপের কারণে হল মালিকরা ‘প্রিয়তমা’য় আগ্রহ দেখাচ্ছে। চলতি সপ্তাহে ‘প্রিয়তমা’র সেন্সর পেতে পারেন।

তিনি বলেন, আমাদের বিশ্বাস সবচেয়ে বেশি রেন্টালে ঈদুল আজহায় সবচেয়ে বেশী সিনেমা হলে ‘প্রিয়তমা’ চলবে। হল মালিক থেকে দর্শকরা যে পরিমাণ আগ্রহ দেখাচ্ছেন, তাদের প্রত্যাশা পূরণ করবে ‘প্রিয়তমা’।

আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত ‘প্রিয়তমা’ রোম্যান্টিক অ্যাকশন ধাঁচের মৌলিক গল্পের ছবি। এর কাহিনী প্রয়াত ফারুক হোসেনের।

যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। শাকিব ছাড়াও আরও অভিনয় করছেন ইধিকা পাল, কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।

Tags: প্রিয়তমাফার্স্ট লুকলিড বিনোদনশাকিবশাকিব খানসিনেমাহিমেল আশরাফ
Previous Post

উগান্ডার স্কুলে জঙ্গি হামলায় বাড়ছে মৃতের সংখ্যা

Next Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২৬০

Next Post
শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২৬০. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২৬০

নিরাপত্তা বাহিনী ও সন্দেহভাজনরা শহরে অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অপকর্ম প্রকাশ করায় সাংবাদিক নাদিমকে 'উচিৎ শিক্ষা' দিতে হামলার পরিকল্পনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT