চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাংলায় সেক্যুলারিজম শব্দটির অনুবাদ সঠিক নয়’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:42 অপরাহ্ন 17, জুন 2023
in শিক্ষা
A A
বাংলাদেশের শিক্ষাবিদরা গণতন্ত্র ও সেক্যুলারিজম নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলায় সেক্যুলারিজম শব্দটির অনুবাদটি আসলে সঠিক নয়, এটি মানুষের মধ্যে কীভাবে ভুল বুঝাবুঝির সৃষ্টি করে এবং মানুষ কীভাবে শব্দটির অপব্যবহার করছে সে বিষয়ে আলোচনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. এ. এস. এম আনোয়ারুল্লাহ ভূঁইয়া।

এছাড়া সেবা প্রদানকারী হিসেবে রাষ্ট্রের উচিত তার নাগরিকদের সেবা করা এবং কোনোভাবেই কর্তৃত্বপরায়ণ হওয়া উচিত নয় বলে মন্তব্য করেন ব্র্যাক ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স অ্যান্ড সোশাল সায়েন্সেস এর অ্যাসোসিয়েট প্রফেসর ড. সেউতি সবুর। গণতন্ত্রের মূল ভিত্তি কীভাবে একে অপরের জন্য স্থান তৈরি করে দেয় এবং জেন্ডার সমতা যে কেবল নারীর জন্য সমস্যা নয় সে বিষয়েও আলোচনা করেন তিনি।

ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘ডেমোক্রেসি অ্যান্ড সেক্যুলারিজম ফর জেন্ডার ইকুয়ালিটি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেখানে এসব বিষয়ে আলোচনা করা হয়। সম্প্রতি ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস (সিপিজে) ও পিস ক্যাফে এবং বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) এর যৌথ উদ্যোগে এই সেমিনার আয়োজন করা হয়েছে।

সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) ডিরেক্টর শাহনাজ সুমি, নারী প্রগতি সংঘের অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর কানিজ ফাতেমা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. এ. এস. এম আনোয়ারুল্লাহ ভূঁইয়া, ব্র্যাক ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স অ্যান্ড সোশাল সায়েন্সেস এর অ্যাসোসিয়েট প্রফেসর ড. সেউতি সবুর এবং ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস এর অ্যাকাডেমিক অ্যান্ড লিগ্যাল এমপাওয়ারমেন্টের ডিরেক্টর শাহরিয়ার সাদাত।

সেমিনারে দেশ এবং দেশের বাইরে জেন্ডার সমতা অর্জনের জন্য গণতন্ত্র ও সেক্যুলারিজমের প্রয়োজনীয়তা কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সে বিষয়ে বক্তরা আলোচনা করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের নিয়ে একটি প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস এর অ্যাকাডেমিক অ্যান্ড লিগ্যাল এমপাওয়ারমেন্টের ডিরেক্টর শাহরিয়ার সাদাত। তিনি এই পর্বে, কেন আমরা একটি রাষ্ট্রে বাস করি, গণতন্ত্র বলতে আমরা কী বুঝি, গণতন্ত্রই অভিন্ন নাগরিকত্ব প্রতিষ্ঠার একমাত্র পূর্বশর্ত কিনা সেই বিষয়ে অংশগ্রহণকারীদের মতামত জানতে চান। এরপর গণতন্ত্র, সেক্যুলারিজম এবং জেন্ডার সমতার মধ্যে যোগসূত্র বুঝতে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আলোচনা করেন তিনি।

আলোচনা পর্ব শেষে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আলোচকরা। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্ট লাইফের জয়েন্ট ডিরেক্টর তাহসিনা রহমান।

Tags: ব্র‌্যাক ইউনিভার্সিটিসেমিনার
Previous Post

পরান’কে ছাড়িয়ে যাবে সুড়ঙ্গ: রায়হান রাফি

Next Post

দিল্লির গোলাব মিষ্টি

Next Post
দিল্লির গোলাব মিষ্টি সাজানো বিভিন্ন প্লেটে, উৎসবের জন্য প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

দিল্লির গোলাব মিষ্টি

নদীতে বজ্রপাতে দুই পাথর শ্রমিকের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT