চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রিদুয়ান ইসলাম by রিদুয়ান ইসলাম
9:57 অপরাহ্ন 15, জুন 2023
in রাজনীতি
A A
ঢাকায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল, বিভিন্ন ব্যানার ও পতাকা হাতে নেওয়া ছাত্ররা. Channel i News - চ্যানেল আই নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক গোলাম মাওলা শাহীনের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

বৃহস্পতিবার ১৫ জুন মিছিলটি নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে নাইটিঙ্গেল মোড় ঘুরে পল্টন থানা হয়ে পল্টন পার্টি অফিসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক, যুবদল কেন্দ্রীয় সংসদের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা গোলাম মাওলা শাহিনের মুক্তির দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লার নেতৃত্বে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সোনালী অতীত, যুবদল কেন্দ্রীয় সংসদের রাজপথের প্রমিথিউস গোলাম মাওলা শাহীনের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা থেকে শর্তহীন মুক্তি দাবি করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

তিনি বলেন, ঢাকার রাজপথের প্রিয় মুখ গোলাম মাওলা শাহীনের জনপ্রিয়তায় ক্ষিপ্ত হয়ে সরকার তার নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে ভিত্তিহীনভাবে আটক করে। দ্রুত শর্তহীন মুক্তি না দিলে রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের বন্দীশালা ভেঙ্গে প্রিয় অগ্রজকে মুক্ত করে আনবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

মিছিলে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা যুবদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ফয়সাল আহমেদ সজল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক মুন্না, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ এবং কে এম সাখাওয়াত হোসাইন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম কবির মিঠু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল, সাবেক ছাত্রদল নেতা শিপন মৃধা ও সাইফুল ইসলামসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। উক্ত মিছিলে পাঁচ শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tags: ছাত্রদলজগন্নাথ বিশ্ববিদ্যালয়
Previous Post

নতুন প্রজন্মের বিকাশে আন্তর্জাতিক উদ্যোগ প্রয়োজন: প্রধানমন্ত্রী

Next Post

ছয় কংগ্রেসম্যানের চিঠির বিষয়ে সরাসরি কিছু বলেনি স্টেট ডিপার্টমেন্ট

Next Post
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্রের সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছয় কংগ্রেসম্যানের চিঠির বিষয়ে সরাসরি কিছু বলেনি স্টেট ডিপার্টমেন্ট

Protest rally against journalist Nadim's murder in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ-নিন্দা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT