চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্টের নেতৃত্ব নিয়ে দ্বিধায় ছিলেন না লিটন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:54 অপরাহ্ন 12, জুন 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার লিটন দাস সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিম ইকবাল চোটে পড়ায় ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন লিটন দাস। সিরিজও জিতেছিল দল। এবার সাকিব আল হাসান ছিটকে যাওয়ায় আফগানিস্তানের বিপক্ষে টেস্টে নেতৃত্ব দেবেন লিটন। বড় দায়িত্বে রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে টাইগারদের কিপার-ব্যাটারকে।

লিটন টেস্ট দলের নিয়মিত সহ-অধিনায়ক। মূল অধিনায়ক না থাকলে দায়িত্ব তার কাঁধে পড়বে এমনটাই স্বাভাবিক। তবে চাউর হয়েছিল ব্যাটিংয়ে মনোযোগী হতে নেতৃত্ব নিতে চান না। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সোমবার লিটন জানালেন, এমন কোনো দোটানা কিংবা সংশয়ে ছিলেন না তিনি।

এরকম কোনকিছুই (দায়িত্ব নিতে দ্বিধা) ছিল না। যখন ভাইস ক্যাপ্টেন্সি করবেন, এমনও হয়েছে যে সাকিব ভাই মাঠের বাইরে গেছেন, তখন আমাকে ১-২ ওভার হলেও অধিনায়কত্ব করতে হয়েছে। এটা নিয়ে তাই চিন্তা হয়নি।’

বুধবার ব্লেজার পরে টেস্টের টস করতে নামবেন লিটন। তখন অনুভূতিটা অন্যরকমই হওয়ার কথা। সেটি নিয়েও বললেন আফগান টেস্টে টাইগার দলপতি।

‘এভাবে কখনো চিন্তা করা হয়নি আসলে। দেখা যাক টস করতে গেলে অনুভূতিটা যদি ওভাবে আসে তাহলে আসতেই পারে।’

‘বিশেষ কিছু না (টেস্ট নেতৃত্ব)। এটা তো অবশ্য একটা ভালো লাগার ব্যাপার কাজ করে। টেস্ট ক্রিকেটকে সবাই প্রাধান্য দেয়। টেস্ট ক্রিকেটার হওয়াটাই অনেক বড় বিষয়। তার মধ্যে দেশের হয়ে অধিনায়কত্ব করা এটা তো অবশ্যই গর্বের বিষয়।’

২০১৫ সালে ভারতের বিপক্ষে ফতুল্লা টেস্টে অভিষেক হয়েছিল লিটনের। ব্যাট হাতে আলো কেড়েছিলেন শুরুতেই। এরপর নানা চড়াই-উতরাই পেরিয়ে টেস্টে বাংলাদেশের নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন।

৮ বছরের এ ভ্রমণ নিয়ে লিটন বললেন, ‘সফরটা খুব সহজ ছিল না। উত্থান–পতন ছিল অনেক। ব্যর্থতা তো থাকবেই, ব্যর্থতা থেকেই শেখা যায়। টেস্ট অধিনায়কত্ব করা গর্বের ব্যাপার। তবে আমার ব্যক্তিগত লক্ষ্য অনেক বড়।’

Tags: বাংলাদেশলিটন দাসলিড স্পোর্টস
Previous Post

দেশে করোনায় মারা গেল আরও ১ জন; নতুন শনাক্ত ১৪০

Next Post

নেহা শর্মা নাকি রিয়া চক্রবর্তী, কে হচ্ছেন শাকিবের বলিউডি নায়িকা?

Next Post
তিনজন তরুণ নারী ও পুরুষ হাসিমুখে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নেহা শর্মা নাকি রিয়া চক্রবর্তী, কে হচ্ছেন শাকিবের বলিউডি নায়িকা?

বক্সার শারীরিক দক্ষতা ও আত্মবিশ্বাসের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমার বিকাশ ঠেকায় কে’ গানে সাধারণ মানুষের লড়াকু জীবনের গল্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT