চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিষিদ্ধ হওয়ার জবাবে সালমানের রসিকতা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:19 অপরাহ্ন 10, জুন 2023
in বিনোদন
A A
নির্দিষ্ট ব্যক্তির বক্তৃতা ও অভিব্যক্তি ফুটে উঠেছে এই ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

দৈনন্দিন জীবনের আপডেট দিতে ফটোগ্রাফাররা ছোটেন তারকাদের পিছে। তারকারাও নিজেদের প্রচারণার স্বার্থে তাদের ক্যামেরায় ধরা দেন। কিন্তু একটি অপ্রীতিকর ঘটনার কারণে ২০১৪ সালে ফটোগ্রাফাররা ব্যান করেছিলেন সালমানকে!

‘কিক’ ছবির একটি গান লঞ্চিং পার্টিতে ঘটেছিল ঘটনাটি। ফটোগ্রাফাররা সালমানকে ছবি তোলার জন্য অনুরোধ করছিলেন। এই সময়ে এক ফটোগ্রাফার অভিনেতার খুব কাছে চলে আসায় কয়েকজন ব্যক্তির সঙ্গে ফটোগ্রাফারদের তর্কাতর্কি হয়। ফটোগ্রাফারদের মতে, তারা সালমানের নিরাপত্তারক্ষী। এই ঘটনায় ক্ষুব্ধ হন তারা। ফটোগ্রাফারদের একটি দল ব্যান করেন সালমানকে।

পুরো ঘটনাটি নিয়ে ‘কিক’-এর সংবাদ সম্মেলনে কথা বলেছেন সালমান। সেই ইভেন্টে উপস্থিত ছিলেন নির্মাতা সাজিদ নাদিদওয়ালা এবং জ্যাকুলিন। বিতর্ক প্রসঙ্গে সালমানকে জিজ্ঞেস করা হলে অভিনেতা বলেন, ‘আপনারা এত কাছে চলে আসেন। তারা আমার নিরাপত্তারক্ষীও ছিলেন না। তাদের নিজেদের কলহ নিয়ে আমি কেন কথা বলবো? ব্যান তো আপনারা করতে পারবেন না। এটা আপনাদের ইচ্ছা, ছবি না তুলতে চাইলে তুলবেন না। আপনারা ছবি না তুললে আমি এভাবে ধরা দেব (জ্যাকুলিনের দিকে চুমু ছুড়ে দেন সালমান)। এরপর শার্ট ছাড়া বের হবো, রেড কার্পেটে তোয়ালে পরে নাচবো। এসব মজার ছবি আপনারা ছাপবেন না, এতে আমার খুব ক্ষতি হয়ে যাবে।’

এরপর বেশ সিরিয়াস হয়ে সালমান বলেন,‘আমার কোনো সমস্যা নেই। আপনারা ছবি তুলতে চাইলে তুলবেন, না তুলতে চাইলে তুলবেন না। কিন্তু অশোভন আচরণ করবেন না।’

সালমান বর্তমানে ব্যস্ত আছেন বিগ বস ওটিটি সিজন টু নিয়ে। অভিনেতাকে এরপর দেখা যাবে ‘টাইগার’ থ্রি ছবিতে। এই ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ।

সূত্র: কইমই

Tags: কিকবলিউডসালমানসালমান খানসিনেমা
Previous Post

ভারতকে চ্যাম্পিয়ন হতে রেকর্ড লক্ষ্য তাড়া করতে হবে

Next Post

১৩ বছরে প্রথমবার খেলা দেখতে যাচ্ছেন সিটির মালিক

Next Post
সিটির মালিক ১৩ বছরে প্রথমবার খেলা দেখতে আসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১৩ বছরে প্রথমবার খেলা দেখতে যাচ্ছেন সিটির মালিক

আধুনিক পোশাক পরা যুবকের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বুড়িগঙ্গা নদীতে মিলল স্কুলছাত্রের লাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT