চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ককটেল ফাটিয়ে স্বর্ণালংকার লুট, নিহত ১

মহিউদ্দিন মুরাদ by মহিউদ্দিন মুরাদ
11:57 অপরাহ্ন 07, জুন 2023
in - সেমি লিড, জনপদ, লক্ষ্মীপুর
A A
জনসমাগমের মধ্যে বক্তা ও দর্শকরা ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লক্ষ্মীপুর শহরে ককটেল ফাটিয়ে আতংক ছড়িয়ে এক স্বর্ণকারের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। দোকানীকে কুপিয়ে জখম করে ডাকাত দল লুটে নেয় স্বর্ণালংকার ও নগদ অর্থ। পুলিশ ঘটনাস্থল থেকে বেশকিছু তাজা ককটেল রাস্তার ওপর থেকে উদ্ধার করেছে।

জেলা শহরের প্রাণকেন্দ্র বুধবার ৭ জুন রাত ৮. ১০ মিনিটে হঠাৎ আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় সংলগ্ন চৌধুরী সুপার মার্কেট এর আর. কে. শিল্পালয়ে ৭ থেকে ৮ জন লোক এসে ককটেল ফাটিয়ে চতুর্দিকে আতংক ছড়িয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটে নেয়। বাধা দেওয়ায় স্বত্বাধিকারী অপু কর্মকারকে এলোপাতাড়ি জখম করে ডাকাত দল। এসময় বাবাকে বাঁচাতে গিয়ে তার ছেলে অমি কর্মকারও আহত হয়।

স্থানীয় কলা বিক্রেতা মো. খোকন জানান, হঠাৎ রাত ৮টা ১০ মিনিটে কয়েকজন লোক এসে স্বর্ণকারের দোকানে প্রবেশ করে। আর একজন বাইরে দাঁড়িয়ে একটি ব্যাগ থেকে ককটেল ফাটিয়ে চতুর্দিকে আতঙ্ক ছড়িয়ে দেয়। আমি নিজেই ভয়ে একটি দোকানে গিয়ে আশ্রয় নেই। তারা ২ থেকে ৩ মিনিটের মধ্যে এ স্বর্ণালংকার লুটে নেয় এবং অপু দাদাকে কুপিয়ে জখম করে। পরে আমরা রক্তাক্ত অবস্থায় দাদাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, রাত ৮ টার পরপর আর. কে. শিল্পালয় কয়েকজন লোক এসে হামলা করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটে নেয়। কুপিয়ে জখম করে দোকানীকে। পরে তারা একটি পিক-আপ ভ্যান করে পালিয়ে যায়। পিক-আপ ভ্যানটি শহরে ইটের পোল এলাকায় গিয়ে ২ জন ব্যক্তিকে চাপা দেয়। এতে ছবি উল্লাহ (৬৫) ও মো. ইসলাম (৫০) নামে তারা গুরুতর আহত হয়। হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক ছফি উল্লাহকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. আনোয়ার হোসেন জানান, আশঙ্কাজনক অবস্থায় অপু কর্মকারকে ঢাকায় পাঠানো হয়েছে।

অন্যদিকে ইটের পুল এলাকা জনতা ২ জনকে ধরে করে পুলিশে সোপর্দ করেছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন জানান, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। অপরাধীদের ধরতে আমরা কাজ করছি। মামলার প্রস্তুতি চলছে।

Previous Post

মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

Next Post

ইউক্রেনের বাঁধভাঙা পানিতে ভেসে গেছে রুশ সেনারা

Next Post
উক্রেনের বাঁধ ভাঙার ফলে পানি প্রবাহ ও ধ্বংসস্তূপ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনের বাঁধভাঙা পানিতে ভেসে গেছে রুশ সেনারা

বাংলাদেশ ও ইতালির পতাকা, দেশের বন্ধুত্বের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ থেকে বিভিন্ন খাতে দক্ষ কর্মী নিচ্ছে ইটালি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT