চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
11:51 অপরাহ্ন 07, জুন 2023
in কক্সবাজার, জনপদ
A A
বাংলাদেশে সড়ক দুর্ঘটনা, বাস ও ট্রাকের সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়ায় মোটরসাইকেল ও যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।

বুধবার ৭ জুন বিকালে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মোহাম্মদ শফিরবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোর জেলার বাঘারপাড়া উপজেলার দহখোলা ইউনিয়নের মামুদালীপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. ইমারত হোসেন, কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পিনজিরকূল এলাকার মোহাম্মদ শাহজাহানের ছেলে মোহাম্মদ রিদুয়ান ও হলদিয়াপালং ইউনিয়নের হিরা মিয়ার ছেলে আক্তার হোসেন।

তাদের মধ্যে ইমারত হোসেন উখিয়া উপজেলার ইনানীস্থ পালংকি রেস্টুরেন্টের মার্কেটিং এবং সিকিউরিটির দায়িত্বে ছিলেন। এছাড়া নিহত অপর দু’জন মোটরসাইকেল আরোহী এবং কলেজ শিক্ষার্থী।

আহত হয়েছেন দুর্ঘটনা কবলিত ইজিবাইকের চালক জয়নাল আবেদীন (৩২)। তিনি উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মোহাম্মদ শফিরবিল এলাকার আবুল কালামের ছেলে।

স্থানীয়দের বরাতে ইনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. রেজাউল করিম বলেন, বিকালে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উখিয়া উপজেলার মোহাম্মদ শফিরবিল এলাকায় টেকনাফ দিক থেকে আসা মোটর সাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৪ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। এসময়  কর্তব্যরত চিকিৎসক ইমারত হোসেনকে মৃত ঘোষণা করেন।

পরে আহত মোহাম্মদ রিদুয়ান ও আক্তার হোসেনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়। চমেকে নেওয়ার পথে সন্ধ্যায় দু’জনের মৃত্যু হয়েছে।

মো. রেজাউল করিম বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি জব্দ করা হয়েছে। ঘটনায় স্বজনদের আবেদনের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags: সড়ক দুর্ঘটনা
Previous Post

হেড-স্মিথের জুটিতে দাপুটে অস্ট্রেলিয়া

Next Post

ককটেল ফাটিয়ে স্বর্ণালংকার লুট, নিহত ১

Next Post
জনসমাগমের মধ্যে বক্তা ও দর্শকরা ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ককটেল ফাটিয়ে স্বর্ণালংকার লুট, নিহত ১

উক্রেনের বাঁধ ভাঙার ফলে পানি প্রবাহ ও ধ্বংসস্তূপ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনের বাঁধভাঙা পানিতে ভেসে গেছে রুশ সেনারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT