চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেসিয়ার বিধ্বংসী সেঞ্চুরি, সালমার ফাইফার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:14 অপরাহ্ন 07, জুন 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
মিলিনা ক্রেস্ট লিগে সেরা খেলোয়াড়ের পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাত্র ৬ রানের জন্য সেঞ্চুরি পেলেন না খেলাঘরের অধিনায়ক লতা মণ্ডল। তবে মোহামেডানের ভারতীয় রিক্রুট জেসিয়া আক্তার ঠিকই পৌঁছে গেলেন স্বপ্নের ঠিকানায়। এ ওপেনারের ১০৫ রানের ইনিংসে খেলাঘরকে ৪ উইকেটে হারিয়ে মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগে শিরোপা লড়াইয়ে টিকে থাকল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলটি।

বুধবার বিকেএসপির চার নম্বর মাঠে ২২৫ রানের লক্ষ্য ৪০.২ ওভারে তাড়া করে মোহামেডান। মাত্র ৬৯ বলে ১১ চার ৬ ছক্কায় ১০৫ রান করেন জেসিয়া। আরেক ওপেনার শারমিন সুপ্তা ১০৩ বলে করেন ৭৭ রান। ওপেনিং জুটিতেই ১৫৪ রান তুলে ফেলে মোহামেডান। পরে ৩৩ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে বসে।

খেলাঘরের সুলতানা খাতুন ও পূজা চক্রবর্তী নেন দুটি করে উইকেট। স্বর্ণা আক্তার ও ফাহিমা খাতুন তোলেন একটি করে উইকেট।

আগে ব্যাট করতে নেমে ৪৯.২ ওভারে ২২৪ রানে অলআউট হয় খেলাঘর। ১১৮ বলে ৯টি চার ও এক ছয়ে ৯৪ রানে রুমানা আহমেদের বলে বোল্ড হন লতা। স্বর্ণা ৪৫ ও তাজ করেন ৩৮ রান।

৫ উইকেট নেন মোহামেডান অধিনায়ক সালমা খাতুন। ১০ ওভারে তিনটি মেডেনসহ দেন ৩০ রান।

বিকেএসপির তিন নম্বর মাঠে জাহানারা আলমের আবাহনীকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে নিগার সুলতানা জ্যোতির রুপালি ব্যাংক ক্রীড়া সংঘ।

Tags: মেয়েদের ডিপিএল ২০২৩মোহামেডানলিড স্পোর্টসসেঞ্চুরি
Previous Post

বাতিঘরের একযুগ পূর্তিতে মঞ্চে নতুন নাটক

Next Post

গরমের কারণে আগামীকাল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস বন্ধ

Next Post
বাংলাদেশের শিক্ষা বোর্ডের লোগো, বই ও আলোকরশ্মি সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

গরমের কারণে আগামীকাল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস বন্ধ

সংবাদ সম্মেলনে তিনজন বক্তা উপস্থিত, microphones ও ফুলের তোড়া সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপার স্পেশালাইজড হাসপাতালের নিয়োগ কমিটিতে উপাচার্যকে রাখা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT