চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৃতীয় মেয়াদে শপথ নিলেন এরদোয়ান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:49 অপরাহ্ন 03, জুন 2023
in আন্তর্জাতিক
A A
তৃতীয় মেয়াদে শপথ নেওয়া তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ শনিবার তৃতীয় মেয়াদে তুরস্কের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।  দুই দশক দেশটি শাসন করার পর ঐতিহাসিক রানঅফ নির্বাচনে জয়লাভ করে আজ ৩ জুন রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ গ্রহণ করলেন তিনি।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এপি জানিয়েছে, তুরস্কের রাজধানী আঙ্কারায় পার্লামেন্ট ভবনে কয়েক ডজন বিশ্ব নেতার উপস্থিতিতে এক জমকালো অনুষ্ঠানে তুরস্কের রাষ্ট্রপতির শপথ গ্রহণ করেছেন এরদোয়ান। ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ এবং সুইডেনের সাবেক প্রধানমন্ত্রী কার্ল বিল্ডসহ অনেকেই উপস্থিত ছিলেন এইসময়।

শপথ নিয়ে এরদোয়ান বলেন, প্রেসিডেন্ট হিসেবে আমি তুর্কি জাতির মর্যাদা, সংহতি, এই দেশের স্বাধীনতা, অস্তিত্ব ও নিরাপত্তা রক্ষার শপথ নিয়েছি। এছাড়াও সংবিধান ও আইনের শাসন, গণতন্ত্র, রাষ্ট্রীয় মূলনীতি ও কামাল আতাতুর্কের সংস্কার মেনে চলারও অঙ্গীকার করছি।

এ সময় তার শপথ গ্রহণের অনুষ্ঠান তুরস্কের কয়েকটি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়।

গত রোববার ২৮ মে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধীদলীয় নেতা কামাল কিলিচদারোগলুকে হারিয়ে জয়ী হয়েছেন এরদোয়ান। নির্বাচনে তুরস্কের ক্ষমতাসীন প্রেসিডেন্টএরদোয়ান ৫২.১৪ শতাংশ ভোট পান। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু পান ৪৭.৮৬ শতাংশ ভোট।

গত ১৪ মে অনুষ্ঠিত প্রথম দফার ভোটে তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট এরদোয়ান এগিয়ে থাকলেও নির্বাচিত হতে ব্যর্থ হন। দেশটির নির্বাচনের নিয়ম অনুযায়ী, প্রেসিডেন্ট হতে হলে কমপক্ষে ৫০ শতাংশ ভোট পেতে হয়।

 

Tags: তুরস্করাষ্ট্রপতিরিসেপ তাইয়্যেপ এরদোয়ানশপথ গ্রহণ
Previous Post

সাফের ক্যাম্পে কিংসলে, নতুন মুখ রফিকুল-মোরসালিন

Next Post

‘পিএসজির প্রতিনিধিত্ব করতে পেরে আমি আনন্দিত’

Next Post
Lionel Messi in Paris Saint-Germain jersey during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পিএসজির প্রতিনিধিত্ব করতে পেরে আমি আনন্দিত’

ভারতে রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৮৮, আহত অনেক. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৮৮

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT