চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পৃথিবীর সব গোলাপি রঙ ফুরিয়ে গিয়েছিল যে সিনেমায়!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:40 অপরাহ্ন 03, জুন 2023
in বিনোদন
A A
একজন নারী পিঙ্ক থিমের কল্পনাপ্রসূত পার্কে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই মাসে মুক্তি পাবে মার্গট রবি অভিনীত চলচ্চিত্র ‘বারবি’। সামাজিক যোগাযোগমাধ্যমও মেতে আছে এই ছবি নিয়ে। ছবির ট্রেলার নজর কেড়েছে ভক্তদের। বিশেষ করে গোলাপি রঙের আধিক্য চোখে পড়ার মতো। নির্মাতা জানালেন বারবির এই গোলাপি দুনিয়া তৈরি করতে গিয়ে বাজারের সব গোলাপি রঙই শেষ হয়ে গিয়েছিল।

ওয়ার্নার ব্রাদার্সের এই সিনেমাটি পরিচালনা করেছেন গ্রেটা গেরউইগ। আইকনিক ডল স্টোরি ‘বার্বি’কে সিনেমায় রূপ দিতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নির্মাতা বলেন, ‘ড্রিমহাউজের মতো করে তৈরি করতে চেয়েছি। সিড়ির কী প্রয়োজন যদি স্লাইড করে পুলে নামা যায়? সিঁড়ি বেয়ে উঠারই বা কী প্রয়োজন যদি নিজের পোশাকের রঙের লিফট থাকে? আমরা আরেকটি দুনিয়া বারবি ল্যান্ড তৈরি করতে চেয়েছি…শিশুতোষ ভাব নিয়ে আসার জন্য ঝামেলাও কম হয়নি। খুব উজ্জ্বল গোলাপি রঙ লেগেছে। সবকিছুতেই অনেক বেশি পরিমাণে। পৃথিবীর সব গোলাপি রঙ ফুরিয়ে গিয়েছিল।’

‘বারবি’ সিনেমার ট্রেলারে দেখা যায়, বারবি মার্গট রবি হঠাৎ বুঝতে পারেন তিনি হিল জুতা ফেলে এসেছেন পৃথিবীতে। সেই জুতা খুঁজতে তিনি পৃথিবীতে আসেন। সেখানে হলিউড তারকা রায়ান গসলিংকে সঙ্গে নিয়ে জুতা খুঁজতে গিয়ে পার্টিতে নাচ-গান এবং খেলাধুলা ও মারামারিতে জড়িয়ে যান তারা। এরপর তাদের মাঝে গড়ে ওঠে প্রেমের সম্পর্কও।

মার্গট রবি ও রায়ান গসলিং ছাড়াও এই ছবিতে আছেন সংগীত তারকা ডুয়া লিপা এবং হলিউড তারকা ইসা রে। ২১ জুলাই মুক্তি পাবে এই ছবি।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

Tags: ওয়ার্নার ব্রাদার্সগ্রেটা গেরউইগডুয়া লিপাবারবিমার্গট রবিরায়ান গসলিংলিড বিনোদন
Previous Post

চেন্নাইগামী ট্রেন দুর্ঘটনায় হতাহতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক

Next Post

জেনে নিন আপনার সংসদীয় আসনের এলাকার সর্বশেষ বিন্যাস

Next Post
নির্মাণ ভবন, নির্মাণ ভবন লেখা, আধুনিক স্থাপত্য, ঢাকা, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

জেনে নিন আপনার সংসদীয় আসনের এলাকার সর্বশেষ বিন্যাস

ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবল খেলোয়াড়রা স্টেডিয়ামে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যান ইউনাইটেড-ম্যানসিটি: পরিসংখ্যান কী বলছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT