চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসজির জার্সিতে শেষবারের মতো নামছেন মেসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:34 পূর্বাহ্ন 03, জুন 2023
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি পিএসজির জার্সিতে শেষবারের মতো মাঠে নামছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লিগ ওয়ানে ক্লারমন্টের বিপক্ষে পিএসজির হয়ে শেষ ম্যাচটি খেলতে নামবেন লিওনেল মেসি। শনিবার বাংলাদেশ সময় রাত ১টায় পার্ক ডে প্রিন্সেসে গড়াবে ম্যাচটি।

২০২১ সালের আগস্টে বার্সেলোনা ছেড়ে প্যারিসে পাড়ি জমান মেসি। চলতি জুনের ৩০ তারিখ শেষ হবে তার চুক্তির মেয়াদ। লিগ ওয়ান চ্যাম্পিয়নদের কোচ ক্রিস্তোফ গালতিয়ের নিশ্চিত করেছিলেন, চুক্তির মেয়াদ শেষ হলেই ক্লাব ছাড়বেন মেসি।

চলতি মৌসুমে পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০টি ম্যাচ খেলেছেন মেসি। গোল করেছেন ২১টি, করিয়েছেন ২০টি।

কিন্তু এখনও অনিশ্চিত বিশ্বজয়ীর পরবর্তী গন্তব্য। সাবেক ক্লাব বার্সেলোনা চাচ্ছে তাকে। ক্লাবটির কোচ বার্সেলোনার কোচ বলেছেন, মেসির ন্যু ক্যাম্পে ফেরার সম্ভাবনার ‘৯৯ শতাংশ’ নির্ভর করছে মহাতারকার উপরই। মহাতারকার ভবিষ্যৎ নিয়ে জাভির ভাষ্য, আগামী সপ্তাহে মেসির ভবিষ্যৎ জানা যাবে।

মেসিকে ন্যু ক্যাম্পে ফেরাতে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামির আর্থিক পরিস্থিতির সুযোগ নিতে চাচ্ছে বার্সা। কাতালান ক্লাবটি চাচ্ছে, মেসির সঙ্গে চুক্তি করুক মিয়ামি, তারপর ধারে মেসিকে নেবে বার্সা।

ফরাসি সংবাদমাধ্যম লে’কিপের খবর, ফ্রি এজেন্ট হিসেবে মেসি মিয়ামিতে যোগ দিলে সেখান থেকে ৬-১৮ মাসের জন্য ধারে নেবে বার্সা। তবে যুক্তরাষ্ট্রের ক্লাবটির মালিকপক্ষ জর্জ, হোসে মাস ও ডেভিড বেকহ্যাম সেই প্রস্তাব গ্রহণ করেছেন কিনা সেটি জানায়নি সংবাদমাধ্যমটি।

সৌদি ক্লাব আল হিলালও প্রস্তাব দিয়েছে মোটা বেতনের। লিওনেল মেসিকে এ গ্রীষ্ম মৌসুমেই সৌদি প্রো লিগে খেলাতে চায় দেশটির ফুটবল ফেডারেশন।

আল হিলালের কাছ থেকে রেকর্ড ১২০ কোটি ইউরোর প্রস্তাব পেয়েছেন মেসির বাবা ও এজেন্ট হোর্হে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৩ হাজার ৭৬৯ কোটি টাকা।

 

Tags: ক্লারমন্টপিএসজিমেসিলিগ ওয়ানলিড স্পোর্টস
Previous Post

ভারতে চেন্নাইগামী রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২শ’ ছাড়াল

Next Post

নির্বাচনী মিথ্যা প্রচারণার পুরনো ভিডিও আর সরাচ্ছে না ইউটিউব

Next Post
ইউটিউব টিভি অ্যাপের স্ক্রিনশট, গুগলের পেছনে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনী মিথ্যা প্রচারণার পুরনো ভিডিও আর সরাচ্ছে না ইউটিউব

রামোস পিএসজির জার্সিতে মাঠে খেলছেন, ফুটবল স্টেডিয়ামে দর্শকরা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসজিকে বিদায় বলে দিলেন রামোস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT