চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুকুরে ডুবে দুই শিশুসহ মায়ের মৃত্যু

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
12:23 পূর্বাহ্ন 03, জুন 2023
in - সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
পুকুরে ডুবে দুই শিশুসহ মায়ের মৃত্যু, জলাবদ্ধতা ও বিপদজনক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে পুকুরের পানিতে ডুুুুবে মা ও তার দুই শিশু সন্তানের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় সদর উপজেলার শশরা ইউনিয়নের ভবাই নগর চুনিয়াপাড়া এলাকার এ ঘটনা ঘটেছে। পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে দুপুরের কোনও এক সময়ে পানিতে ডুবে মৃত্যু হয় তাদের।

মারা যাওয়া তিন জন হলো- চুনিয়াপাড়া এলাকার উজ্জ্বল দেবনাথের স্ত্রী অষ্টমী দেবনাথ (২৮) এবং তার দুই সন্তান গৌতম দেবনাথ (৮) ও প্রিতম দেবনাথ (৩)।

স্থানীয়রা জানান, দুপুরের পর অষ্টমী দেবনাথ বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে কাপড় ধোয়ার জন্য যান। এ সময় তার দুই সন্তানও সঙ্গে ছিল। একপর্যায়ে সন্তানরা গোসল করার সময় পানিতে ডুবে গেলে তাদের বাঁচাতে মা অষ্টমী দেবনাথও পুকুরে ঝাঁপিয়ে পড়েন। তখন তিনিও ডুবে যান।

সন্ধ্যার একটু আগে স্থানীয় একজন ওই পুকুরের পাড়ে গেলে দুই সন্তানের লাশ ভাসতে দেখেন। এ সময় তিনি চিৎকার করলে স্থানীয়রা এসে লাশ উদ্ধার করে। কিছুক্ষণ পরে মায়ের লাশও ভেসে উঠে। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে জানানো হয়।

শশরা ইউনিয়নের চেয়ারম্যান মোকছেদ আলী রানা জানান, পানিতে ডুবে মা ও তার দুই শিশুর মৃত্যু হয়েছে। হয়তো কোনও কাজে পুকুরে গিয়েছিল। প্রচণ্ড গরমে পুকুরে গোসল করতে গিয়েও এটি হতে পারে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই সন্তানকে বাঁচাতে গিয়ে মা ও দুই শিশুর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করতে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Tags: দিনাজপুরপুকুরে ডুবে মৃত্যু
Previous Post

পোপ ২০৫, ডাকেট ১৮২, দ্বিতীয় দিনেও দাপট ইংল্যান্ডের

Next Post

ভারতে চেন্নাইগামী রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২শ’ ছাড়াল

Next Post
ভারতে চেন্নাইগামী রেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা ২শ’ ছাড়াল. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে চেন্নাইগামী রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২শ’ ছাড়াল

মেসি পিএসজির জার্সিতে শেষবারের মতো মাঠে নামছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসজির জার্সিতে শেষবারের মতো নামছেন মেসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT