চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাত বছর পর বরাদ্দ বেড়েছে সামাজিক সুরক্ষা খাতে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:20 অপরাহ্ন 01, জুন 2023
in অর্থনীতি
A A
চ্যানেল আই অনলাইন: সামাজিক সুরক্ষা ও শিশুদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাত বছর পর সামাজিক সুরক্ষা খাতে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে বরাদ্দ কিছুটা বেড়েছে। সঙ্গে বেড়েছে কিছু কিছু কর্মসূচিতে ভাতাও। কোথাও বাড়ছে জনপ্রতি ৫০ টাকা, কোথাও বা ১০০ টাকা।

২০২২-২৩ অর্থবছরের বাজেটে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ ছিল ১ লাখ ১৩ হাজার ৫৭৬ কোটি টাকা। ২৩-২৪ অর্থবছরে এ খাতে বরাদ্দ প্রায় ১ লাখ ২৬ হাজার ২০০ কোটি টাকা।

২৩-২৪ অর্থবছরেও নগদ সহায়তা বা ভাতার জন্য থাকছে আটটি কর্মসূচি। আগের অর্থবছরে এই আট কর্মসূচিতে বরাদ্দ ছিল ৪১ হাজার ৮২১ কোটি টাকা। এবারের অর্থবছরে তা করা হয়েছে প্রায় ৪৫ হাজার কোটি টাকা।

কর্মসূচি আটটি হলো বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা; হিজড়া, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের ভাতা; মা ও শিশুসহায়তা কর্মসূচি, বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা, শহীদ পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ও সম্মানী ভাতা এবং সরকারি কর্মচারীদের অবসর ভাতা।

এ আট কর্মসূচির জন্য বরাদ্দ করা ৪৫ হাজার কোটি টাকার মধ্যে ৩০ হাজার কোটি টাকা ব্যয় হবে ৮ লাখের কাছাকাছি অবসরভোগী সরকারি কর্মচারীর অবসর ভাতা বা পেনশন বাবদ।

বর্তমানে বয়স্ক ভাতা দেওয়া হয় ৫৭ লাখ ১ হাজার নারী-পুরুষকে। এবারের বাজেটে এ ভাতাভোগী ১ লাখ বাড়ানো হয়েছে। ৫০০ টাকা থেকে ভাতা করা হয়েছে ৬০০ টাকা। এ ছাড়া বর্তমানে ২৪ লাখ ৭৫ হাজার বিধবাকে মাসিক ৫০০ টাকা করে ভাতা দেওয়া হয়। এ কর্মসূচিতেও এক লাখ ভাতাভোগী বাড়ছে। আর ৫০ টাকা ভাতা বাড়িয়ে এবছর থেকে বিধবারা ভাতা পাবেন ৫৫০ টাকা করে।

এখন মোট ২৩ লাখ ৬৫ হাজার প্রতিবন্ধী ভাতা পান। এবারের অর্থবছরে এ সংখ্যা ৫ লাখ ৩৫ হাজার বাড়িয়ে করা হয়েছে ২৯ লাখ। তবে ভাতার পরিমাণ আগের মতো ৮৫০ টাকাই রাখা হচ্ছে।

২০১৫ সালের ডিসেম্বরে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা একলাফে প্রায় দ্বিগুণ করা হয়। কিন্তু তখন থেকে এ পর্যন্ত সামাজিক সুরক্ষার বিভিন্ন খাতে ভাতার পরিমান বেড়েছে ৫০ থেকে ১০০ টাকা। এই সময়ে দ্রব্যমূল্য বেড়েছে কয়েকগুন।
খাদ্যনিরাপত্তা ও কর্মসৃজন কর্মসূচির বিভিন্ন প্রকল্পের ১১টি শ্রেণিতে দুই হাজার কোটি টাকা বাড়িয়ে ১৭ হাজার কোটি টাকা করা হয়েছে। তবে, সত্যিকার অর্থেই এসব প্রকল্পে সুবিধা পান না বেশীরভাগ টার্গেট গ্রুপ।

বাজেটে শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য বরাদ্দ ১০০ কোটি টাকা বাড়ালেও শিক্ষাবৃত্তির হার বাড়ছে না। প্রাথমিকে বৃত্তির পরিমাণ ১৫০ ও মাধ্যমিকে ২০০ টাকা ২০১৫ সাল থেকে। মূল্যস্ফীতি বিবেচনায় ওই সময়ের ১৫০ টাকা এখনকার ৮০ টাকার সমান।

সামাজিক সুরক্ষার ১১৫টি কর্মসূচির আওতায় বরাদ্দের জন্য সরকার যে হিসাব দিয়েছে তাতে মোট সুফলভোগীর সংখ্যা দাঁড়ায় প্রায় ৫৩ কোটি। বিশেষজ্ঞরা মনে করেন, সুফলভোগীর সংখ্যা বেশি দেখাতে এমন প্রকল্প ও কর্মসূচিকে সরকার সামাজিক সুরক্ষা খাতে দেখায়, যা আসলে সামাজিক সুরক্ষা নয়। যেসব খাত সামাজিক নিরাপত্তা কর্মসূচি নয়, সেগুলোকেও বাজেটে এ খাতে দেখানো হচ্ছে।

Tags: জাতীয় বাজেট ২০২৩-২৪সামাজিক সুরক্ষা
Previous Post

প্রস্তাবিত বাজেটে ঘাটতি ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা

Next Post

দেশের ফ্লাইটে ও বিদেশ ভ্রমণে বাড়ছে খরচ

Next Post
বাংলাদেশি এয়ারলাইনসের একটি বিমান আকাশে উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের ফ্লাইটে ও বিদেশ ভ্রমণে বাড়ছে খরচ

বাংলাদেশের ফুটবল খেলোয়াড় বিপু জার্সি পরিহিত অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্তানের অকালমৃত্যুর শোক সামলেছেন টাইব্রেকারের নায়ক বিপু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT