চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহাখালীতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কিশোরের মৃত্যুতে এফডিইই’র বক্তব্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:23 অপরাহ্ন 30, মে 2023
in বাংলাদেশ
A A
রাস্তার উপর পড়ে থাকা মৃতদেহের হাত, দুর্ঘটনা চিহ্নিত. Channel i News - চ্যানেল আই নিউজ

গতকাল ২৯ মে সকালে ঢাকার মহাখালী এলাকায় নির্মাণাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে লোহার রড পড়ে ১৪ বছর বয়সী এক শিশু মারা যাওয়ার মর্মান্তিক দুর্ঘটনায় শোক জানিয়েছে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (এফডিইই)।

এর প্রেক্ষিতে এফডিইই’র পক্ষ থেকে জানানো হয়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণাধীন সকল সাইটে প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিতে স্থানীয় ও আন্তর্জাতিক সকল নির্দেশনা মেনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে নির্মাণ কাজ চলছে। আমরা সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকি এবং সবার সুরক্ষা নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যথাযথ সুরক্ষা নিশ্চিতে আমাদের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে এবং পেশাগত ঝুঁকি প্রতিরোধের ক্ষেত্রে আমরা কোনো ধরণের অবহেলা সহ্য করি না।

মর্মান্তিক এ ঘটনা নিয়ে আমাদের প্রাথমিক তদন্ত ও পুলিশের সূত্রে জানা গেছে, এটা একটি চুরির ঘটনা। দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাতে চাই, ওই পথ শিশু প্রকল্প থেকে রড চুরি করার ক্ষেত্রে অসাধু শ্রমিকের চক্রকে সহায়তা করছিল। এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে অসাধু শ্রমিকরা নিচে রড ছুড়ে ফেলছিল। এ সময় একটি রড দুর্ঘটনাবশত শিশুটির মাথায় আঘাত করে। এতে শিশুটি মারাত্মক দুর্ঘটনার শিকার হয় এবং পরবর্তী সময়ে, হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু ঘটে। আমরা বিশ্বাস করি, প্রতিটি মানুষের জীবন অমূল্য। তাই, পরিস্থিতি নির্বিশেষে, এ মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত এবং অত্যন্ত ব্যথিত।

উল্লেখ্য, দুর্ঘটনার পরপরই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং এ জিডি’র প্রেক্ষিতে, আইন প্রয়োগকারী সংস্থা ঘটনার সাথে সংশ্লিষ্টদের আটক করে। আমরা তাদের তদন্তে সহায়তায় প্রতিশ্রুতিবদ্ধ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করছি।

Previous Post

৭ লাখ ১৮ হাজার ইউরো জরিমানা দিচ্ছে জুভেন্টাস

Next Post

চলে গেলেন নাট্য নির্মাতা মোহন খান

Next Post
বাংলাদেশের একজন সাংবাদিকের ছবি, চ্যানেল আই অনলাইন জন্য উপযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

চলে গেলেন নাট্য নির্মাতা মোহন খান

নর্থ কোরিয়ার প্রথম সামরিক স্পাই স্যাটেলাইটের ছবি, সমুদ্রে বিধ্বস্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নর্থ কোরিয়ার প্রথম সামরিক স্পাই স্যাটেলাইট সমুদ্রে বিধ্বস্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT