চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধোনির রাজত্ব, নাকি পান্ডিয়াদের টানা দুই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:44 অপরাহ্ন 27, মে 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ধোনি ও রোহিত শর্মা ক্রিকেট মাঠে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএলের) ১৬তম আসরের পর্দা নামছে। শিরোপা নির্ধারনী ম্যাচে রোববার বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে আইপিলের ইতিহাসে অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস। কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সামনে সুযোগ চেন্নাইয়ের হয়ে পঞ্চম শিরোপা ঘরের তোলার। গুজরাটের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার চাইবে টানা দুই মৌসুমে চ্যাম্পিয়ন হতে।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে শিরোপা নির্ধারনী ম্যাচ।

আইপিএলের গত আসরে একই ভেন্যুতেই রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে অভিষেক মৌসুমেই শিরোপা জিতেছিল গুজরাট। এবার ভেন্যু একই থাকলেও প্রতিপক্ষ হিসেবে পান্ডিয়া পাচ্ছেন ভারতের তারকা ব্যাটার ধোনির দলকে।

অধিনায়ক হিসেবে ১৫ আইপিএলের ১০ ফাইনাল খেলেছেন ধোনি। এর মধ্যে ৯ বার চেন্নাইয়ের ও একবার পুনের হয়ে। চেন্নাইয়ের হয়ে পঞ্চম শিরোপা ঘরে তোলার লক্ষ্যে আইপিএল ক্যারিয়ারে ১১তম ফাইনালে নামবেন ৪১ বর্ষী উইকেটরক্ষক ব্যাটার। অন্যদিকে আইপিএলের গত মৌসুমে ক্যারিয়ারে গুজরাটের হয়ে প্রথমবার অধিনায়কের দায়িত্ব নেন হার্দিক পান্ডিয়া। ২৯ বর্ষী এই অলরাউন্ডারের সামনে সুযোগ অধিনায়ক হিসেবে টানা দুই শিরোপা ঘরে তোলার।

প্রথম কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল চেন্নাই সুপার কিংস। এরপর দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বাই ইন্ডিয়ান্সকে বিদায় করে ফাইনালের উঠে পান্ডিয়ার দল।

ধোনি বনাম পান্ডিয়ার দ্বৈরথ ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে উঠেছে। একদিকে শুভমন গিল, জশ লিটল, হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলার, রশিদ খান ও মোহাম্মদ শামি। অন্যদিকে মঈন আলী, ডেভন কনওয়ে, ধোনি, রবীন্দ্র জাদেজা, তুষার দেশপাণ্ডের চেন্নাই। যারা বড় ম্যাচে রং বদলে দিতে পারেন যেকোনো মুহূর্তে।

এখন পর্যন্ত চেন্নাই-গুজরাট মুখোমুখি হয়েছে চার বার। এর মধ্যে তিন দেখায় ধোনিদের বিপক্ষে জয়ের হাসি হেসেছে গুজরাট সবশেষ পাঁচ ম্যাচের তিনটিতে জয় পেয়েছে গুজরাট, আর চেন্নাই চারটিতে। এবারের আইপিএলে উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। ম্যাচটিতে ঘরের মাঠে ৫ উইকেটে জিতেছিল গুজরাট। এরপর প্রথম কোয়ালিফায়ারে পান্ডিয়াদের ১৫ রানে হারায় ধোনির চেন্নাই।

Tags: আইপিএল-২০২৩গুজরাটচেন্নাইধোনিপান্ডিয়াফাইনাললিড স্পোর্টস
Previous Post

উন্নয়ন বাধাগ্রস্ত করতেই শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: সুজিত রায় নন্দী

Next Post

লাইভে এসে ৭ বোতল মদ্যপানে চীনা ইনফ্লুয়েন্সারের মৃত্যু

Next Post
এক গ্লাসে মদ্যপান করছে চীনা ইনফ্লুয়েন্সার. Channel i News - চ্যানেল আই নিউজ

লাইভে এসে ৭ বোতল মদ্যপানে চীনা ইনফ্লুয়েন্সারের মৃত্যু

শেখ হাসিনা ভাষণ দিচ্ছেন জনসভায়, ব্যানার ও সমর্থকদের সঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা হচ্ছেন আলোর বাতি: ইনু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT