চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গিলের ৬০ বলে ১২৯, গুজরাটের ২৩৩

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:50 অপরাহ্ন 26, মে 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে দর্শকরা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম কোয়ালিফায়ারে চেন্নাইয়ের কাছে হেরেছিল গুজরাট টাইটান্স। গ্রুপপর্বে শীর্ষ দুইয়ে থাকায় ছিল আরেকটি সুযোগ। দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বাইয়ের বিপক্ষে ঝড় তুলেছে গুজরাট টাইটান্স। ব্যাট হাতে অনবদ্য ছিলেন শুভমন গিল। তার ৬০ বলে ১২৯ রানের ইনিংসে বোর্ডে ২৩৩ সংগ্রহ জমিয়েছে হার্দিক পান্ডিয়ার দল।

আহমেদাবাদে টস জিতে গুজরাটকে ব্যাটে পাঠায় মুম্বাই ইন্ডিয়ান্স। নির্ধারিত ওভার শেষে ৩ উইকেটে ২৩৩ সংগ্রহ করে গুজরাট টাইটান্স। ফাইনালে যেতে মুম্বাইয়ের প্রয়োজন ২৩৪ রান।

ব্যাটে নেমে উড়ন্ত শুরু পায় গুজরাট। প্রথম উইকেট জুটিতে আসে ৫৪ রান। ৬.২ ওভারে ১৬ বলে ১৮ রান করে ফেরেন ঋদ্ধিমান সাহা। দ্বিতীয় উইকেট জুটিতে ১৩৮ রান তোলেন শুভমন গিল ও সাই সুদর্শন। ১৬.৫ ওভারে ১৯২ রানে ফেরেন গিল। ৬০ বলে ১২৯ রান করেন এ ওপেনার। ৭ চার ও ১০ ছয়ে সাজান ইনিংস।

১৯তম ওভারের শেষ বলে দলীয় ২১৪ রানে ফেরেন সাই সুদর্শন। ব্যাট হাতে ৩১ বলে ৪৩ রান করেন। এরপর হার্দিক পান্ডিয়া ও রশিদ খান মিলে শেষ করেন ইনিংস।  গুজরাটের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ২৩৩ রান। হার্দিক অপরাজিত ছিলেন ১৩ বলে ২৮ রানে, রশিদ করেছেন ২ বলে ৫ রান।

মুম্বাইয়ের হয়ে একটি করে উইকেট নেন আকাশ মাধওয়াল ও পিয়ূষ চাওলা।


Tags: আইপিএল-২০২৩গিলগুজরাটমুম্বাইলিড স্পোর্টস
Previous Post

জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান

Next Post

উজবেকিস্তানকে ৩-১ ব্যবধানে হারাল বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ফুটবল দল উজবেকিস্তানের বিরুদ্ধে ম্যাচে গোলের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

উজবেকিস্তানকে ৩-১ ব্যবধানে হারাল বাংলাদেশ

কোচ ও খেলোয়াড়রা উল্লাসে ভাসছে, ক্রিকেট মাঠে আনন্দের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

গিলের সেঞ্চুরির পর মোহিতের ৫ উইকেট, ফাইনালে গুজরাট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT