চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গা বাঁচিয়ে খেলা আমার পক্ষে সম্ভব না’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:14 অপরাহ্ন 23, মে 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
তাসকিনের উল্লাসে ভরা ক্রিকেট মাঠে উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে আছেন তাসকিন আহমেদ। শের-ই-বাংলা স্টেডিয়ামে একাডেমি মাঠে ছোট রান আপে শুরু করেছেন বোলিং। আফগানিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে গতি তারকাকে পেতে নির্বাচকরা দল ঘোষণা করতে সময় নিচ্ছেন।

২০১৯ বিশ্বকাপের আগমুহূর্তে চোট থেকে ফিরেছিলেন তাসকিন। অবশ্য ছন্দে না ফেরায় ইংল্যান্ড বিশ্বকাপের দলে এ পেসারকে নির্বাচকরা রাখেনি। দল ঘোষণার দিন মিরপুরে সংবাদমাধ্যমে কথা বলতে গিয়ে কেঁদেছিলেন তাসকিন। অনাকাঙ্ক্ষিত চোটের কারণে বিশ্বকাপের আগে-পরে অনেক সিরিজ খেলা হয়নি তার। আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজেও হতে পারেননি দলের অংশ।

চোটমুক্ত থাকতে ‘ঢাকা এক্সপ্রেস’ ফিটনেস নিয়ে যথেষ্ট কাজ করেন। ম্যাচে সামর্থ্যের সবটুকু উজাড় করে দিতে গিয়ে পড়েন ইনজুরিতে। সামনে আরেকটি ওয়ানডে বিশ্বকাপ। তার আগে কি রয়ে সয়ে বোলিং করবেন তাসকিন! টাইগার পেসার সাফ জানিয়ে দিলেন, সেটি অসম্ভব!

‘গা বাঁচিয়ে খেলা আমার পক্ষে সম্ভব না। সেটা যেখানেই খেলি। খেলতে নামলে বল হাতে নিলে মাথায় ওটা থাকেই না যে কীভাবে একটু নিরাপদে থাকা যায়। আর আমি তো ফাস্ট বোলার। যখনই খেলতে নামি, মাথায় ওটা থাকে না যে সামনে বড় ইভেন্ট আছে।’

বর্তমানে পেস বোলিং ইউনিট নিয়ে নির্ভার বাংলাদেশ। হাসান মাহমুদ, শরিফুল ইসলামরা পুষিয়ে দিচ্ছেন কেউ ইনজুরিতে থাকলে। সুসময়টা দীর্ঘ করার লক্ষ্যের কথা জানালেন তাসকিন।

‘পেস বোলিং ইউনিট আগের চেয়ে অনেক ভালো করছে। গত ২-৩ বছরে আগের চেয়ে ভালো অবস্থানে আছে। আরেকটু উন্নতির জায়গা আছে। সবাই ২-৩ বছর ধরে একত্রে কাজ করছে। আমাদের সবার ইচ্ছা এই ইউনিটটা বিশ্বের মধ্যে সেরা ইউনিট হবে, সে সক্ষমতা আছে।’

Tags: তাসকিনবাংলাদেশ জাতীয় ক্রিকেট দললিড স্পোর্টস
Previous Post

আল-কায়েদার সাথে জড়িত সন্দেহে গুজরাটে ৪ বাংলাদেশি গ্রেপ্তার

Next Post

ফজলুল হক স্মরণে কলকাতায় ৩ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব

Next Post
কলকাতায় ৩ দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের ছবি, ফজলুল হকের স্মরণে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফজলুল হক স্মরণে কলকাতায় ৩ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তৃতা দিচ্ছেন, দর্শকরা শুনছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সমাজ পরিবর্তনে প্রত্যেককে ‘চেঞ্জ মেকার’ হয়ে উঠতে হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT