চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যামেরার সামনেই চটলেন জয়া!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:58 অপরাহ্ন 23, মে 2023
in বিনোদন
A A
জয়া ও তার দুই মেয়ে ক্যামেরার সামনে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডে বচ্চন পরিবার নিয়ে চর্চা বরাবরই। তারকা খচিত এই পরিবারের অন্দরের কাহিনি জানতে সব সময় মুখিয়ে থাকেন অনুরাগীরা। সবথেকে বেশি চর্চা হয় বউ-শাশুড়ির (ঐশ্বরিয়া-জয়া) সম্পর্কের সমীকরণ নিয়ে।

বহুবার ভাইরাল হওয়া ভিডিওতে ঐশ্বরিয়া ও অমিতাভের সুমধুর সম্পর্ক ধরা পড়েছে। যদিও নেটিজেনদের দাবি, শাশুড়ির সঙ্গে সেভাবে বনিবনা নেই ঐশ্বরিয়ার। জয়া বচ্চন নাকি একেবারেই পছন্দ করেন না সুন্দরী বউমাকে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের ছবি ‘কোচাদাইয়ান’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে সপরিবারের হাজির হয়েছেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন এবং ঐশ্বরিয়া রাই। যেখানে তাদের সঙ্গে আরো ছিলেন ঐশ্বরিয়ার মা বৃন্দা রাই-ও।

ভিডিওতে দেখা যাচ্ছে, স্টেজে রজনীকান্তের পাশে অমিতাভ, তার পাশে ঐশ্বরিয়া আর তার পাশেই অভিনেত্রীর মা বৃন্দা। সেইসময় নিজের পাশে জয়াকে স্বাগত জানানোর জন্য হাত বাড়ান বৃন্দা। কিন্তু বর্ষীয়ান অভিনেত্রী বৃন্দার হাত সরিয়ে দিয়ে নিজে গিয়েই দাঁড়ান ঐশ্বরিয়ার পাশে। এসময়  তার চোখেমুখে বিরক্তির ছাপ স্পষ্ট দেখা যায়।

যার পর থেকেই নেটিজেনদের কটাক্ষে রয়েছেন জয়া। এমনিতেই মিডিয়ার ফটোগ্রাফারদের দেখলে চটে যাওয়া জয়া বচ্চনকে নিয়ে নেটপাড়ায় ট্রোল লেগেই থাকে। এবার নিজের বউমার মা-কে এভাবে ঠেলে দেওয়ার জন্য আবারও কটাক্ষের মুখে পড়তে হলো তাকে।

তবে, নেটাগরিকদের একাংশের দাবি, এই ভিডিও নাকি আদতে সত্যি নয়। বেশ ভাবনাচিন্তা করেই নাকি ভিডিওর কাটাছেঁড়া করা হয়েছে যাতে জয়া বচ্চনকে সেখানে রাগী দেখায়। কেননা এর আগে একাধিক অনুষ্ঠানে দেখা গিয়েছে বেয়াইনের সঙ্গে বেশ ভাল সম্পর্ক জয়ার। কিন্তু হঠাৎ করে তার উপর কেন খেপলেন, প্রশ্ন নেটাগরিকদের একাংশের।

সূত্র: টাইমস নাউ

Tags: ঐশ্বরিয়া রাই বচ্চনজয়া বচ্চন
Previous Post

৭৫ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Next Post

সিআইপি সম্মাননা পেলেন ইনসেপ্টা ভ্যাকসিনের ভাইস চেয়ারম্যান আক্তার জাহান হাসনিন

Next Post
সিআইপি সম্মাননা প্রাপ্ত ইনসেপ্টা ভাইস চেয়ারম্যান আক্তার জাহান হাসনিনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিআইপি সম্মাননা পেলেন ইনসেপ্টা ভ্যাকসিনের ভাইস চেয়ারম্যান আক্তার জাহান হাসনিন

বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রতিনিধিদের মধ্যে চুক্তি স্বাক্ষর. Channel i News - চ্যানেল আই নিউজ

Bangladesh part of new regional Bay of Bengal marine fisheries project

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT