চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে নীতিমালায় আনার তাগিদ দিলেন চ্যাটজিপিটি প্রধান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:42 অপরাহ্ন 17, মে 2023
in - সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
অফিসে সাক্ষ্যদানরত ব্যক্তি, পেশাদার পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাটজিপিটি সহ সকল কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে নীতিমালার আওতায় আনার তাগিদ প্রদান করেছেন বহুল ব্যবহৃত এআই সেবা চ্যাটজিপিটির প্রধান স্যাম অল্টম্যান।

প্রযুক্তির সবশেষ চমক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের বিস্তারে একদিকে বিস্মিত বিশ্ব, অন্যদিকে আতঙ্কও আছে। তেমনই কিছু আশঙ্কার জবাব দিতে মার্কিন সিনেটে হাজির হন বহুল ব্যবহৃত এআই সেবা চ্যাটজিপিটি’র প্রধান স্যাম অল্টম্যান। সিনেটকে তিনি জানিয়েছেন, কোনো সন্দেহ নেই কৃত্রিম বুদ্ধিমত্তাই একদিন জলবায়ু পরিবর্তন ও ক্যান্সারসহ মানব সভ্যতার অন্যতম বড় সমস্যাগুলোর সমাধান দেবে। তবে এই প্রযুক্তির লাগাম টেনে ধরারও প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন অল্টম্যান।

কৃত্রিম বুদ্ধিমত্তা বিজ্ঞানীদের কাছে নতুন কিছু না হলেও, চ্যাটজিপিটি’র মতো সেবা একে পৌঁছে দিয়েছে মানুষের হাতের মুঠোয়। বিশ্ববিদ্যালয়ের অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে অফিসের আবেদনপত্র এমনকি প্রেমপত্রও মুহূর্তে লিখে দিচ্ছে এআই। আবার লিখিত নির্দেশ থেকে ছবি বানিয়ে দিচ্ছে ডাল-ই, মিডজার্নি, স্টেবল ডিফিউশনের মতো সেবা। আর গবেষকরা এআইকে কাজে লাগাচ্ছেন চিকিৎসা বিজ্ঞান থেকে শুরু করে মহাকাশের কঠিন সমস্যা ও প্রশ্নের উত্তর খুঁজতে।

এআই এর ব্যাবহারে দৈনন্দিন জীবনের কাজ যেমন সহজ হচ্ছে তেমনি বাড়ছে আশঙ্কা। এআইয়ের কারণে চাকরি হারাচ্ছেন মানুষ। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ভুয়া তথ্য ও ছবি প্রকাশ করে গুজব ছাড়ানোর ঘটনাও ঘটছে। কৃত্রিম বুদ্ধিমত্তার গডফাদার জেফরি হিনটন এতোটাই চিন্তিত যে, তিনি গুগল থেকে চাকরি ছেড়ে দিয়ে বলেছেন, পুরোপুরি না বুঝে এআই নিয়ে আর এগোনো উচিত হবে না। এমনই কিছু আশঙ্কা নিয়ে প্রশ্নোত্তরের জন্য মঙ্গলবার চ্যাটজিপিটি’র মূল প্রতিষ্ঠান ওপেন এআইয়ের প্রধান নির্বাহী হাজির হন মার্কিন সিনেটের সামনে।

সিনেটের আশঙ্কা, মার্কিন নির্বাচন ঘিরে এআই ব্যবহার করে গুজব ছড়ানো হতে পারে। এআইকে নিয়ন্ত্রণের পক্ষে মত দেন স্যাম অল্টম্যান। মার্কিন সিনেটের মতোই এআইকে নিয়ন্ত্রণের কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন। শিগগিরই এ বিষয়ে আইন প্রণয়নের বিষয়টি প্রক্রিয়াধীন।

Tags: কৃত্রিম বুদ্ধিমত্তাচ্যাটজিপিটিমার্কিন সিনেটস্যাম অল্টম্যান
Previous Post

প্রকাশ্যে ‘এক্সট্র্যাকশন টু’-এর ট্রেলার, মুগ্ধ করলো জমজমাট অ্যাকশন

Next Post

সুলতানপুরে সীমান্তের অনাচার, ট্রেলার নিয়ে কৌতূহল

Next Post
সীমান্তে একজন ব্যক্তি ধোঁয়া ছেড়ে থাকছেন, উদ্বেগজনক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

সুলতানপুরে সীমান্তের অনাচার, ট্রেলার নিয়ে কৌতূহল

ফাস্ট এক্স সিনেমার প্রধান চরিত্রদের গ্রুপ ছবি, শহর পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে এবার আসছে ‘ফাস্ট এক্স’ ঝড়!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT