চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আত্মহত্যা বিষয়ে তথ্য খুঁজলে সচেতনতামূলক বার্তা দেবে গুগল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:51 পূর্বাহ্ন 16, মে 2023
in - সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
গুগলের অফিসের বহির্ভাগে রঙিন লোগো দৃশ্যমান. Channel i News - চ্যানেল আই নিউজ

আত্মহত্যা বিষয়ক কোনো তথ্য খুঁজলে সচেতনতামূলক বার্তা দেবে সার্চ ইঞ্জিন গুগল। মে মাসকে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে “মানসিক স্বাস্থ্য সচেতনতা” মাস হিসেবে পালন করা করা হয়। এই মাসে মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্প্রতি গুগল এ ঘোষণা দিয়েছে।

প্রযুক্তি বিষয়ক সাইট ম্যাশেবল এ তথ্য জানিয়েছে।

গুগল জানিয়েছে, আত্মহত্যা বিষয়ে অনুসন্ধান করলে মার্কিন যুক্তরাষ্ট্রের মানসিক স্বাস্থ্য বিষয়ক সরকারি সাহায্য বার্তা পাঠানো হবে। মানসিক অশান্তিতে থাকার কারণে মানুষ নিজের অনুভূতি অন্যের কাছে প্রকাশ করতে পারে না, তখন এই প্রযুক্তিতে সচেতনতা বার্তাগুলো তাদের সাহায্য করবে।

গুগলের ভোক্তা এবং মানসিক স্বাস্থ্য পরিচালক মেগান জোন্স বেল বলেন, মানুষ তার দুর্বল মুহূর্তগুলোতে গুগলে বিভিন্ন তথ্য অনুসন্ধান করে থাকে। এই নতুন পদ্ধতিতে মানুষকে মানসিকভাবে সুস্থ রাখতে এবং ভরসা দেয়ার প্রক্রিয়া সহজ করবে।

এই প্রক্রিয়ায়, মানুষ আত্মহত্যা বিষয়ে সার্চ করলে তা সুইসাইড অ্যান্ড ক্রাইসিস লাইফলাইন ‘৯৮৮’ প্রদর্শন করবে, যা গুগল বিগত বছরগুলো থেকে করে আসছে।

গুগল এই প্রক্রিয়াটি ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর সুইসাইড প্রিভেনশন সংস্থার সাথে পরামর্শ করে তৈরি করেছে। ব্যবহারকারীদের ব্যবহারের সুবিধার্থে কিছু সহায়ক বার্তা তৈরি করা হয়েছে যেমন, “আমি এই মুহূর্তে সমস্যায় আছি, কারো সাথে যোগাযোগ করতে চাই। আমরা কি চ্যাট করতে পারি?” বা “কেউ ফ্রি থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবেন প্লিজ, আমি  একা এবং আত্মঘাতী বোধ করছি। আমার কিছু জরুরি সহায়তা লাগবে।” ওইসব বার্তায় চাপ দিলে যুক্তরাষ্ট্রের গ্রাহকরা লাইফলাইনের সাথে চ্যাট করতে সমর্থ হবে।

এই সুবিধা ডেস্কটপ কম্পিউটারের সার্চে কাজ করবে কিনা বা করলে কীভাবে, তা সম্পর্কে এখনও কোনো ধারণা দেয়নি গুগল।

Tags: গুগোল
Previous Post

বিবিসিকে সাক্ষাতকারে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনায় প্রধানমন্ত্রী

Next Post

মেসির বদলে ম্যানসিটি মিডফিল্ডারকে নিতে মরিয়া পিএসজি

Next Post
পিএসজির ফুটবল খেলোয়াড় বল দখলে নিয়ে মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির বদলে ম্যানসিটি মিডফিল্ডারকে নিতে মরিয়া পিএসজি

মার্কিন ডেপুটি এসিস্ট্যান্ট সেক্রেটারি চ্যানেল আই অনলাইনে সাক্ষাৎকারে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আইকে বিশেষ সাক্ষাৎকারে যা বললেন মার্কিন ডেপুটি এসিস্ট্যান্ট সেক্রেটারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT