চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানজুড়ে প্রতিবাদের ডাক দিয়েছেন ইমরান খান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:04 অপরাহ্ন 14, মে 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ইমরান খানসহ বিভিন্ন নেতা ও কর্মীদের প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশব্যাপী ‘স্বাধীনতা’ বিক্ষোভের আহ্বান জানিয়েছেন। শনিবার রাতে ইউটিউবে সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেন, ‘স্বাধীনতা সহজে আসে না। আপনাকে এটি ছিনিয়ে নিতে হবে। এর জন্য আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে।’

গত সপ্তাহে তার গ্রেপ্তার এবং আটকের পর পাকিস্তান জুড়ে মারাত্মক অস্থিরতা শুরু হয়েছিল। এক সময়ের ক্রিকেট সুপারস্টার ইমরান গত বছরের এপ্রিল মাসে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে কয়েক ডজন মামলা হয়। তবে তাকে আটকের পর সুপ্রিম কোর্ট সেটিকে বেআইনি ঘোষণা করে শুক্রবার জামিন দেন। এর পরদিন ইমরান খান এ আহ্বান জানান।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রোববার নিজের সমর্থকদের রাস্তা এবং গ্রামে বিক্ষোভ করার আহ্বান জানিয়েছেন ইমরান খান। অবিলম্বে নির্বাচনের জন্য বুধবার প্রচারে ফিরে আসার ঘোষণাও দিয়েছেন তিনি।

কয়েক মাস ধরে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিবাদের প্রচারণা চালিয়েছেন।

পাকিস্তানের সামরিক বাহিনী তার ৭৫ বছরের ইতিহাসের প্রায় অর্ধেক সময় ধরে সরাসরি দেশটিকে শাসন করেছে এবং রাজনৈতিক ব্যবস্থার উপর ক্ষমতা চালিয়ে যাচ্ছে।

‘রাষ্ট্রবিরোধী আচরণ’
পুলিশ ও হাসপাতাল জানিয়েছে, গত সপ্তাহে বিক্ষোভ-সংঘর্ষে অন্তত নয় জন মারা গেছে। কর্তৃপক্ষের মতে, শতাধিক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন এবং ৪ হাজার জনেরও বেশি লোককে আটক করা হয়েছে। বেশিরভাগই পাঞ্জাব এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশের।

ইমরান খানের একজন আইনজীবী জানিয়েছেন, বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে পিটিআইয়ের অন্তত ১০ জন সিনিয়র নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ হুঁশিয়ারি দিয়েছিলেন, সহিংসতার সহযোগিতা, প্ররোচনা এবং অপরাধমূলক কাজে জড়িতদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হবে। তিনি বলেন, যারা রাষ্ট্রবিরোধী আচরণ প্রদর্শন করেছে তাদের গ্রেপ্তার করা হবে এবং সন্ত্রাসবিরোধী আদালতে বিচার করা হবে।

Tags: ইমরান খানপ্রতিবাদসমর্থক
Previous Post

মোখা আতঙ্ক উপকূলে

Next Post

ঘূর্ণিঝড় মোখা: টেকনাফ-সেন্টমার্টিনে বাতাসের গতি বাড়ছে

Next Post
টেকনাফে ঘূর্ণিঝড় মোখার প্রভাব, ভাঙন ও ঝুঁকি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড় মোখা: টেকনাফ-সেন্টমার্টিনে বাতাসের গতি বাড়ছে

মেসি ও নেইমার ফুটবল ম্যাচের দর্শক হিসেবে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিরেই দুয়ো শুনলেন মেসি, মাঠে ছিলেন নেইমার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT