চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘূর্ণিঝড় মোখা আসলে কোথায় আঘাত হানবে?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:34 অপরাহ্ন 13, মে 2023
in - সেমি লিড, পরিবেশ, বাংলাদেশ
A A
ঘূর্ণিঝড় মোখার অবস্থান ও প্রভাবের চিত্র, বাংলাদেশ ও মিয়ানমার সংলগ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা প্রচণ্ড শক্তিতে এগিয়ে আসছে উপকূলের দিকে। রোববার (১৪ মে) সকাল থেকে দুপুরের মধ্যে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে ভূভাগে। মোখার প্রভাবে ইতিমধ্যে উপকূলীয় এলাকার আবহাওয়া মেঘাচ্ছন্ন ও হালকা বৃষ্টিপাত শুরু হয়েছে। দিন যতই ঘনিয়ে আসবে অতি ভারী বৃষ্টি হবে উপকূলে এবং অন্যান্য স্থানে।

আবহাওয়াবিদদের ধারণা, ঘূর্ণিঝড়টির কেন্দ্র মিয়ানমারের উপকূলে আঘাত হানতে পারে। তবে বাংলাদেশেরও যথেষ্ট ঝুঁকি আছে।

বিভিন্ন স্যাটেলাইট চিত্র এ বিষয়ে তাদের মতো করে তথ্য প্রচার করতে শুরু করেছে। আসুন দেখে নেয়া যাক স্যাটেলাইট তথ্যমতে কোথায় আঘাত হানতে পারে অতিপ্রবল এই ঘূর্ণিঝড়টি।

বহুল প্রচলিত আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট উইন্ডি ডট কমের তথ্যমতে, ঘূর্ণিঝড় মোখা ১৪ মে (রোববার) সকালের পর থেকে টেকনাফের খুব কাছ দিয়ে এবং সরাসরি সেন্টমার্টিন দ্বীপের উপর দিয়ে প্রবল বেগে মিয়ানমারের ভূখন্ডে প্রবেশ করবে। যার প্রভাব বাংলাদেশের উপরে বেশ ভালভাবেই পড়বে। পরে তা মিয়ানমারের মূল ভূখন্ডের দিকে যেতে যেতে শক্তি হারাবে।ঘূর্ণিঝড় মোখার কেন্দ্র ও গতিপথের চিত্র, বাংলাদেশে আঘাতের আশঙ্কা. Channel i News - চ্যানেল আই নিউজ

 

আরেকটি জনপ্রিয় আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট মেটোব্লু ডট কমের তথ্যমতে, ঘূর্ণিঝড় মোখা ১৪ মে (রোববার) প্রায় একই সময়ে সেন্টমার্টিন দ্বীপের আরেকটু পাশ দিয়ে মিয়ানমারের উপকূলবর্তী সিত্তুই ও কায়েকফু এলাকায় আঘাত হানবে। এক্ষেত্রে বাংলাদেশের ভূখন্ডে প্রভাব কম পড়তে পারে।

এছাড়া বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট সূত্রে ঘূর্ণিঝড় মোখার গতিপথ অনুসারে এটি সেন্টমার্টিনের পাশ দিয়ে সরাসরি মিয়ানমারের ভূখন্ডে আঘাত হানবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, শনিবার সন্ধ্যা থেকেই এর ঘূর্ণিঝড়টির অগ্রভাগ প্রবেশ করবে। ঘূর্ণিঝড়টির অর্ধেক অংশ বাংলাদেশের ওপরে বাকিটা মিয়ানমারের উপকূলে থাকতে পারে। ঘূর্ণিঝড়ের কেন্দ্র মিয়ানমারের সিত্তুই ও কায়েকফু এলাকায় আঘাত হানতে পারে বলে মনে হচ্ছে। তবে এতে বাংলাদেশ ঝুঁকিমুক্ত নয়। কারণ ঘূর্ণিঝড়ের অর্ধেক কক্সবাজার ও চট্টগ্রামের অংশ দিয়ে যাবে, সেই অংশটায় ব্যাপক বৃষ্টি হবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।

অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা উপলক্ষ্যে ইতিমধ্যে সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা নেয়া হয়েছে উপকূলীয় জেলাগুলোতে।

Tags: ঘূর্ণিঝড় মোখা
Previous Post

ঘূর্ণিঝড় মোখায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে প্রস্তুত নৌবাহিনী

Next Post

ইসলামিক উন্নয়ন ব্যাংকের কার্যনির্বাহী পরিচালক নির্বাচিত বাংলাদেশ

Next Post

ইসলামিক উন্নয়ন ব্যাংকের কার্যনির্বাহী পরিচালক নির্বাচিত বাংলাদেশ

আবহাওয়া অধিদপ্তর থেকে মোখার সর্বশেষ অবস্থা সম্পর্কে সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

আবহাওয়া অধিদপ্তর থেকে মোখা‘র সর্বশেষ অবস্থান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT