চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে সেতু ভেঙে নীচে পড়ল যাত্রীসহ বাস, নিহত ১৫

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:02 অপরাহ্ন 09, মে 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ভারতে সেতু ভেঙে বাস নিচে পড়ে নিহত ১৫, উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের মধ্যপ্রদেশের খারগোনে আজ মঙ্গলবার একটি বাস সেতু ভেঙে নীচে পড়ে গেলে বাসে থাকা ১৫ জন যাত্রী নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে আরও ২০ জন।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র বলেছেন, ৪০ জন আরোহী নিয়ে বাসটি ইন্দোরে যাওয়ার পথে খারগোনের দাসাঙ্গা গ্রামের একটি সেতু থেকে পড়ে যায়। স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় উদ্ধার অভিযান চলছে।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৪ লাখ রুপি (প্রায় ৫ লাখ ২৫ হাজার টাকা), গুরুতর আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি (প্রায় ৬৬ হাজার টাকা) এবং সামান্য আহতদের প্রত্যেককে ২৫ হাজার রুপি (প্রায় ৩৩ হাজার টাকা) ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। আহতদের চিকিৎসার খরচও বহন করবে রাজ্য সরকার।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয় নিহতদের পরিবারকে ২ লাখ রুপি (প্রায় ২ লাখ ৬৩ হাজার টাকা) করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Tags: ক্ষতিপূরণবাস দুর্ঘটনাভারতমধ্যপ্রদেশ
Previous Post

নিজের নিরাপত্তা দেখে নিজেই ভয় পেয়ে যান সালমান

Next Post

২ সপ্তাহ পরেও ট্রেন্ডিংয়ে ‘বিদেশ’

Next Post
বঙ্গোপসাগরে ট্রেন্ডিংয়ে ‘বিদেশ’ শিরোনামে ছবি, পর্যটক ও জেলেরা. Channel i News - চ্যানেল আই নিউজ

২ সপ্তাহ পরেও ট্রেন্ডিংয়ে ‘বিদেশ’

মির্জা ফখরুল সংবাদ সম্মেলনে speaking at a press conference. Channel i News - চ্যানেল আই নিউজ

তালিকা করে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করছে সরকার: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT