চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে ট্রলার থেকে ১০ মরদেহ উদ্ধার: কাউন্সিলর রিমান্ডে

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
10:54 অপরাহ্ন 07, মে 2023
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
কাউন্সিলর রিমান্ডে থাকা ব্যক্তি, কক্সবাজারে ট্রলার ডুবির ঘটনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

কাউন্সিলর খায়ের হোসেন

কক্সবাজারের নাজিরারটেক উপকূলে ট্রলার থেকে ১০ লাশ উদ্ধার হয় গত ২৩ এপ্রিল। ঘটনার সাথে সম্পৃক্ততার অভিযোগে মহেশখালী পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার প্যানেল মেয়র খায়ের হোসেনকে আটক করে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

শনিবার ৬ মে রাতে মহেশখালী পৌরসভার চরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে কক্সবাজার জেলা পুলিশ।

১০ মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তকারী কর্মকর্তা কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক দুর্জয় বিশ্বাস জানান, খায়ের হোসেনকে কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আসাদ উদ্দিন মো. আসিফ-এর আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার আসামি গিয়াস উদ্দিন মনিরের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে খায়ের হোসেনের নাম আসে। সে কারণে পুলিশ তাকে আটক করে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম পিপিএম জানিয়েছেন, ১০ মরদেহ উদ্ধারের ঘটনায় এ পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি কামাল হোসেন ওরফে বাইট্টা কামাল, করিম শিকদার, আবু তৈয়ব, ফজল কাদের ও গিয়াস উদ্দিন মুনির আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। রিমান্ড শেষে ৬ আসামি বর্তমানে কক্সবাজার জেলা কারাগারে আছেন।

গত ২৩ এপ্রিল শহরের নাজিরারটেক উপকূলে ডুবন্ত একটি মাছ ধরার ট্রলার থেকে ১০ জনের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস। ২৫ এপ্রিল কক্সবাজার সদর মডেল থানায় চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করে মামলা করেন ডুবন্ত ট্রলারের মালিক ও মহেশখালীর হোয়ানক ইউনিয়নের বাসিন্দা নিহত সামশুল আলমের স্ত্রী রোকিয়া আকতার।

Tags: কক্সবাজারমহেশখালী
Previous Post

সুদান থেকে জেদ্দা হয়ে সোমবার সকালে দেশে ফিরছেন ১৩৫ প্রবাসী

Next Post

সীমান্তে সড়ক নির্মাণ শেষ হলে সন্ত্রাসী তৎপরতা কমবে

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমান্তে সড়ক নির্মাণের অগ্রগতি পরিদর্শন করেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সীমান্তে সড়ক নির্মাণ শেষ হলে সন্ত্রাসী তৎপরতা কমবে

বাংলাদেশের ক্রিকেট ম্যাচে হায়দরাবাদ ক্রিকেটার ব্যাটিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ ওভারের নাটকীয়তায় জয় পেল হায়দরাবাদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT