চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রবীন্দ্রজয়ন্তীতে চ্যানেল আইয়ে যতো আয়োজন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:21 অপরাহ্ন 07, মে 2023
in বিনোদন
A A
রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে চ্যানেল আইয়ের বিভিন্ন অনুষ্ঠান ও অতিথি. Channel i News - চ্যানেল আই নিউজ

২৫ বৈশাখ (৮ মে) রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী। প্রতি বছর এই দিনে চ্যানেল আই প্রাঙ্গনে থাকে জমকালো অনুষ্ঠান। দিনভর টেলিভিশন পর্দায় থাকে নানা আয়োজন। 

তারই ধারাবাহিকতায় সোমবার (৮ মে) সকাল সকাল ৭টা ৩০ মিনিটে স্টুডিও থেকে সম্প্রচার হবে চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ‘গান দিয়ে শুরু’র বিশেষ পর্ব। রাত ১টা এবং সকাল ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে বিশেষ ‘তৃতীয় মাত্রা’। উপস্থাপনা ও পরিচালনায় জিল্লুর রহমান।

সকাল ১১টা ৫ মিনিটে দর্শক দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’। দুপুর ১২টা ০৫ মিনিটে প্রচার হবে রবীন্দ্রনাথের গান পরিবেশন, রবীন্দ্রনাথের কবিতা থেকে আবৃত্তি এবং রবীন্দ্র বিষয়ক আলোচনা নিয়ে অনুষ্ঠান ‘তারকা কথন’ এর বিশেষ পর্ব। ফ্রেশ-প্রিমিয়াম টি নিবেদিত অনুষ্ঠান পরিচালনা করবেন অনন্যা রুমা।

দুপুর ১টা ৫ মিনিট রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান ‘এবং সিনেমার গান’ এর বিশেষ পর্ব। দুপুর ১টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘চলচ্চিত্রের রবীন্দ্রনাথ’। উপস্থাপনা ও পরিচালনায় অরুণ চৌধুরী।

দুপুর ৩টা ৫ মিনিটে দর্শক দেখবেন মাহবুবা ইসলাম সুমী’র প্রথম চলচ্চিত্র ‘তুমি রবে নীরবে’। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিতে অভিনয় করেছেন কলকাতার শিল্পী ভাস্বর চ্যাটার্জী ও অমৃতা চট্টোপাধ্যায় এবং এপার বাংলা থেকে অভিনয় করেছেন তানজিন তিশা ও ইরফান সাজ্জাদ প্রমুখ।

সন্ধ্যা ৬টা ২০ প্রচার হবে ‘দেশ-বিদেশে রান্না’র বিশেষ পর্ব। উপস্থাপনা ও পরিচালনায় কেকা ফেরদৌসী। অনুষ্ঠানগুলো নিবেদন করেছে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়।

রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্প ‘ডিটেকটিভ’-এর ছায়া অবলম্বনে বিশেষ নাটক ‘ডিটেকটিভ’। পরিচালনা করেছেন আকা রেজা গালিব।

রাত ১০টায় প্রচার হবে মুকিত মজুমদার বাবুর উপস্থাপনা, পরিকল্পনা ও পরিচালনায় বিশেষ অনুষ্ঠান ‘তুমি রবে নীরবে’। রাত ১১টা ৩০ দেখানো হবে নেপালের মনোরম দৃশ্যপটে চিত্রায়িত রেজওয়ানা চৌধুরী বন্যার পরিবেশনায় রবীন্দ্র জয়ন্তী সংগীতের অনুষ্ঠান ‘মধুর খেলা’। পরিচালনায় সোহেল রানা বিদ্যুত।

Tags: তুমি রবে নীরবেনাটকরবীন্দ্রনাথলিড বিনোদনসিনেমা
Previous Post

জাপোরিঝিয়া বিদ্যুৎকেন্দ্র নিয়ে ‘পাগলা আতঙ্ক’

Next Post

রূপগঞ্জকে হারিয়ে শিরোপার আরও কাছে আবাহনী

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রূপগঞ্জকে হারিয়ে শিরোপার আরও কাছে আবাহনী

তথ্যমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পাশে অন্য কর্মকর্তারা।. Channel i News - চ্যানেল আই নিউজ

৭ মে শেখ হাসিনা না ফিরলে দেশে গণতন্ত্রও ফিরত না: তথ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT