চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রদ্রিগোর জোড়া গোলে ‘কোপা ডেল রে’ চ্যাম্পিয়ন রিয়াল

আবু রায়হান ইফাত by আবু রায়হান ইফাত
4:37 পূর্বাহ্ন 07, মে 2023
in ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদ ফুটবল দল কোপা ডেল রে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অপেক্ষার সময়টা দীর্ঘ। প্রায় এক দশক। সবশেষ ২০১৪ সালে বার্সেলোনাকে হারিয়ে ‘কোপা ডেল রে’ শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। পরে আর দেখা মিলছিল না শিরোপাটির। অবশেষে অবসান হয়েছে দীর্ঘ অপেক্ষার। ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোর জোড়া গোলে তারা ফাইনালে হারিয়েছে ওসাসুনাকে। তাতে রিয়ালের ঝুলিতে যুক্ত হল ২০তম ‘কোপা ডেল রে’ টাইটেল। 

এস্তাদিও ডে লা কার্তোজে ওসাসুনাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল। গোল দুটি করেছেন রদ্রিগো। এদিন মাঠে দুর্দান্ত ছিলেন রিয়াল ডিফেন্ডার দানি কারভাহাল। দুবার নিশ্চিত গোল থেকে দলকে রক্ষা করলেও একটি গোল হজম করতে হয় লস ব্লাঙ্কোসদের। গোলটি করেন ওসাসুনা মিডফিল্ডার লুকাস টরো।

ফাইনালের লড়াইয়ে শুরুতেই লিড পায় রিয়াল মাদ্রিদ। ম্যাচ শুরুর ৯০ সেকেন্ডে ভিনিসিয়াস জুনিয়ের পাস থেকে লস ব্লাঙ্কোসদের এগিয়ে দেন রদ্রিগো। ২৩ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ আসে কার্লো আনচেলত্তির শিষ্যদের। বাঁ-পাশ থেকে রদ্রিগোর দিকে বল বাড়ান ভিনিসিয়াস। রদ্রিগো পাস দেন করিম বেনজেমার উদ্দেশ্যে। ডি-বক্সে থাকা বেনজেমা ব্যর্থ হন সুযোগটি কাজে লাগাতে।

২৫ মিনিটে নিশ্চিত গোল হজম থেকে রিয়ালকে রক্ষা করেন কারভাহাল। আন্তে বুদিমির বাড়ানো বল গোললাইন থেকে ফেরান এ ডিফেন্ডার। পরে আক্রমণ-প্রতি আক্রমণে মাতে দুদলই। জালের দেখা মেলেনি কারও। ১-০ ব্যবধানে এগিয়ে প্রথমার্ধ শেষ করে রিয়াল মাদ্রিদ।

বিরতির পর জমে লড়াই। ৫৮ মিনিটে ওসাসুনাকে সমতায় ফেরান মিডফিল্ডার লুকাস টরো। রিয়াল আক্রমণের মাত্রা বাড়ালে জয়সূচক গোলটির দেখা মেলে ১২ মিনিট পর। ৭০ মিনিটে বল জালে পাঠান রদ্রিগো। পরে দুদলই চেষ্টা করে গোল আদায় করতে। আর জালের দেখা মেলেনি।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সমতায় ফেরার সুযোগ আসে ওসাসুনার সামনে। রিয়ালের ত্রাতা হয়ে আবির্ভাব হয় কারভাহালের। দ্বিতীয়বারের মতো নিশ্চিত গোল হজম থেকে রক্ষা করেন লস ব্লাঙ্কোসদের। শেষ অবধি ২-১ গোলে এগিয়ে থেকে শিরোপা নিশ্চিত করে রিয়াল।

Tags: আনচেলত্তিওসাসুনাকোপা ডেল রেবেনজেমাভিনিসিয়াসরদ্রিগোরিয়াললিড স্পোর্টস
Previous Post

সল্টের ৮৭ রানের কাছে হারল কোহলির ফিফটি

Next Post

ব্যবসায়ীকে ‘মারধর করলেন’ জাবি ছাত্রলীগের ২ নেতা

Next Post
জাবি ছাত্রলীগের দুই নেতা ব্যবসায়ীকে মারধর করছে CCTV ফুটেজে ধরা পড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যবসায়ীকে ‘মারধর করলেন’ জাবি ছাত্রলীগের ২ নেতা

লন্ডনে রাজতন্ত্র বিরোধী বিক্ষোভে হাজারো মানুষ, বিভিন্ন প্ল্যাকার্ড ও ছাতা হাতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজা তৃতীয় চার্লসের অভিষেকের দিন লন্ডনে রাজতন্ত্র বিরোধীদের বিক্ষোভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT