চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যবসায়ীকে ‘মারধর করলেন’ জাবি ছাত্রলীগের ২ নেতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:22 পূর্বাহ্ন 07, মে 2023
in - সেমি লিড, শিক্ষা
A A
জাবি ছাত্রলীগের দুই নেতা ব্যবসায়ীকে মারধর করছে CCTV ফুটেজে ধরা পড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন ইসলামনগর এলাকার এক জুতা ব্যবসায়ী ও দোকানের দুই কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি জিডি দায়ের করেছেন ওই ব্যবসায়ী।

শুক্রবার (৫ই মে) সন্ধ্যা সাড়ে সাতটার ইসলামনগরের ‘মেস্মেরাইস’ নামের একটি দোকানে এ ঘটনা ঘটে। তবে মারধরের ঘটনা অস্বীকার করেছেন অভিযুক্তরা।

অভিযুক্তরা হলেন- বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাব্বির হোসেন নাহিদ ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জয়। নাহিদ শহীদ রফিক-জব্বার হলের ৪৪ ব্যাচের শিক্ষার্থী এবং জয় একই ব্যাচের মওলানা ভাসানী হলের আবাসিক শিক্ষার্থী।

ভুক্তভোগীরা হলেন- দোকানের মালিক রোমেন রাইহান, দোকানের ম্যানেজার মিরাজুল ইসলাম মিরাজ ও দোকানের মালিকের বড় ভাই নেওয়াজ রাসেল বাপ্পি। এদের মধ্যে রোমেন রাইহান বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ৪২ ব্যাচের সাবেক শিক্ষার্থী। রোমেনের বাবা একজন মুক্তিযোদ্ধা।

ভুক্তভোগী রোমেন রাইহান চ্যানেল আইকে বলেন, নাহিদ ও জয় আমার দোকান থেকে একজোড়া জুতা কিনে। এ সময় তাদের জুতা পালিশ করতে একটু দেরি হওয়ায় তারা ম্যানেজারকে বলে ‘তুই দ্রুত কাজ কর, আমাদের তাড়া আছে।’ তখন ম্যানেজার বলে ‘ভাই, দেরি করলাম কই, আমিতো আপনাদের কাজ করতেছি।’ ম্যানেজার এ কথা বলার পর তারা ‘তোর এ্যাটিটিউড এমন কেন?’ বলেই ম্যানেজারকে মারতে শুরু করে। পরে আমার বড় ভাই (দোকানের ক্যাশিয়ার) মারতে বাধা দিলে তাকেও মারধর করে। কিছুক্ষণ পরে তারা ম্যানেজার ও আমার ভাইকে কলার ধরে দোকানের বাইরে নিয়ে আরেক দফা মারধর করে। এসময় আমি ঠেকাতে গেলে তারা আমাকেও মারধর করে।’

দোকানের ভিতরে মারধরের পরে বাইরে নিয়ে এসে আরেক দফায় মারধর করা হয়েছে বলে জানিয়েছেন অপর দুই ভুক্তভোগী মিরাজ ও বাপ্পি।

অন্যদিকে মারধরের ঘটনার একটি সিসিটিভি ফুটেজ চ্যানেল আই অনলাইনের হাতে এসেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, নাহিদ ও জয় ম্যানেজার মিরাজকে দোকান থেকে বের করে মারধর করেন৷ এসময় বাপ্পিকেও মারধর করতে দেখা যায়।

তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা।

এ বিষয়ে জয় চ্যানেল আইকে বলেন, দোকানদারকে আমরা তাড়াতাড়ি জুতা পালিশ করতে বললে সে আমাদের সাথে খারাপ ব্যবহার করে। পরে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়।’ অন্যদিকে ওই দোকানীরা তাদেরকে বহিরাগত ভেবে মারধর করেছে বলে পাল্টা অভিযোগ করেন নাহিদ।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল বলেন, ‘বিষয়টা আমি অবগত, ছাত্রলীগের ভিতরে এসব কাজ কখনোই কাম্য নয়। অভিযোগ প্রমাণিত হলে আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।’

Tags: জাবি ছাত্রলীগ
Previous Post

রদ্রিগোর জোড়া গোলে ‘কোপা ডেল রে’ চ্যাম্পিয়ন রিয়াল

Next Post

রাজা তৃতীয় চার্লসের অভিষেকের দিন লন্ডনে রাজতন্ত্র বিরোধীদের বিক্ষোভ

Next Post
লন্ডনে রাজতন্ত্র বিরোধী বিক্ষোভে হাজারো মানুষ, বিভিন্ন প্ল্যাকার্ড ও ছাতা হাতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজা তৃতীয় চার্লসের অভিষেকের দিন লন্ডনে রাজতন্ত্র বিরোধীদের বিক্ষোভ

সাতক্ষীরায় আম গাছের ঝুলন্ত আমের ছবি, মৌসুম শুরু. Channel i News - চ্যানেল আই নিউজ

সাতক্ষীরায় আম পাড়ার মৌসুম শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT