চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসজি ছাড়তে নেইমারের বাড়ির সামনে সমর্থকদের স্লোগান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:10 অপরাহ্ন 04, মে 2023
in ফুটবল, স্পোর্টস
A A
নেইমার পিএসজি ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, ফুটবল মাঠে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মৌসুমের শেষদিকে এসে ছন্দে নেই ফরাসি ক্লাব পিএসজি। এরমধ্যে বিনা অনুমতিতে সৌদি আরবে যাওয়ার জেরে লিওনেল মেসিকে দেয়া হয়েছে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা। আগামী মৌসুমে মেসির সঙ্গে চুক্তি নবায়ন করবে না বলেও সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি। এমন অশান্ত অবস্থার মধ্যে আগুনে ঘি ঢেলেছে সমর্থকরা। নেইমারকে পিএসজি ছাড়তে তার বাড়ির সামনে গিয়ে স্লোগান দিয়েছে। সমর্থকদের এমন কাণ্ডের অবশ্য নিন্দা জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

ফ্রান্সের আরএমসি স্পোর্টস জানিয়েছে, বুধবার বিকেলে পিএসজির প্রধান কার্যালয়ের সামনে হাজির হন সমর্থকগোষ্ঠী আল্ট্রার কয়েকশ সদস্য। ক্লাবটির প্রতি সমর্থকদের অসন্তোষ প্রকাশ পেয়েছে তাদের হাতে থাকা বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ডের মাধ্যমে। এমনকি দলটির কোচ গালতিয়েরকে নিয়েও বাজে মন্তব্য করেছে তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পিএসজির প্রধান কার্যালয়ের সামনে প্রায় কয়েকশ সমর্থক মেসি, নেইমার ও মার্কো ভেরাত্তিসহ ক্লাবের চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে স্লোগান দিচ্ছে। একপর্যায়ে তারা নেইমারের বাড়ির সামনে গিয়ে ‘নেইমার বিদায় হও’ স্লোগান দিতে থাকে। সেসময় নেইমার বাড়িতে ছিলেন কিনা তা জানা যায়নি।

নেইমারের বাড়ির সামনে সমর্থকদের হানা ও ক্লাবের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভের বিষয়টি ভালোভাবে নেয়নি পিএসজি। ক্লাবটি বিবৃতিতে বলেছে, ‘বুধবার সংঘটিত একটি ছোট গোষ্ঠীর অসহনীয় এবং অপমানজনক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে প্যারিস সেইন্ট জার্মেইন। মতের পার্থক্য যেটাই হোক না কেনো, কিছুতেই এধরনের কর্মকাণ্ডকে পিএসজি সমর্থন করে না। এমন লজ্জাজনক আচরণের ঘটনায় ক্লাব তার খেলোয়াড়, ম্যানেজমেন্ট ও সংশ্লিষ্টদের পূর্ণ সমর্থন দেবে।’

চোটের কারণে গত ফেব্রুয়ারি থেকে দলের সঙ্গে নেই ব্রাজিলীয় তারকা নেইমার। পুরো মৌসুম থেকেই ছিটকে গেছেন তিনি। দলবদলের বিশ্বরেকর্ড গড়ে ২০১৭ সালে বার্সেলোনা থেকে প্যারিসে পা রেখেছিলেন নেইমার। লম্বা সময় ক্লাবটিতে থাকলেও চোট ও বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি অনেক ম্যাচেই।

পিএসজি জার্সিতে ম্যাচ খেলার ‘শতক’ পূর্ণ করেছেন ২০২১ সালে। মাঠের বাইরে থাকার ‘শতকও’ পূর্ণ করেছেন বছরখানেক আগে। সবমিলিয়ে ফরাসি জায়ান্টদের জার্সিতে থাকার সময়ে ১০১ ম্যাচ খেলতে পারেননি ৩১ বর্ষী নেইমার।

Tags: গালতিয়েরনেইমারপিএসজিমেসিলিগ ওয়ানলিড স্পোর্টস
Previous Post

‘যাদের মন ছোট তাদের রাজনীতি করা উচিত নয়’

Next Post

শিশু ও তরুণদের ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে ফেসবুক-ইনস্টাগ্রাম

Next Post
Meta এর লোগো সহ আধুনিক বহুতল অফিস ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশু ও তরুণদের ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে ফেসবুক-ইনস্টাগ্রাম

জয় চৌধুরী চ্যানেল আই অনলাইনকে সাক্ষাৎকার দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অনন্ত জলিল ছোটলোক বলায়, যা বললেন জয় চৌধুরী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT